শনিবার, ২৭ জুন ২০২৬

রাউজানে মুনিরীয়া যুব তবলীগের শান্তি সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রামের রাউজানসহ সারাদেশে চলমান অস্থিরতা, সহিংসতা ও নৈরাজ্যের কারণে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেখান থেকে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পক্ষ থেকে রাউজানের গহিরা, মুন্সির ঘাটা এবং নোয়াপাড়ায় ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন- বিগত সময়ে রাউজানে যে জুলুম-নির্যাতন কায়েম হয়েছিলো সেখান থেকে মানুষ এখন মুক্তি পেয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য লুটপাট, ভাংচুর,অগ্নিসংযোগ, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। এ সমস্ত ঘৃণ্য কাজে কাউকে না জড়ানোর জন্য এবং কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেখলে তাকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানানো হয়।

দরবার শরীফের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলের কাছে আহবান জানানো হয়।

বক্তারা আরো বলেন- এ দেশ আমাদের সকলের, দেশের সম্পদ রক্ষা এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা বিশেষভাবে জরুরী। রাউজানে যে সন্ত্রাসীগোষ্ঠী ভাংচুর ও নৈরাজ্য চালাচ্ছে তার দায়ভার মুনিরীয়া যুব তবলীগ কমিটির উপর চাপিয়ে দেয়ার হীন তৎপরতার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যাতে কোন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের...