শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কাপ্তাইয়ে কারফিউতে শান্ত জনপদ, মোড়ে মোড়ে পুলিশের সজাগ উপস্থিতি

ঝুলন দত্ত, কাপ্তাই।

রাঙামাটির কাপ্তাইয়ে কারফিউতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এসময় কাপ্তাই রেশম বাগান পুলিশ চেকপোস্ট, উপজেলা সদর, কাপ্তাই লগগেইট, নতুনবাজার সহ বিভিন্ন এলাকায় পুলিশ এর সজাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় পুলিশি চেক ব্যতিত কোন ব্যক্তিকে সড়কে চলাচল করতে দেওয়া হয় নাই। এছাড়া সড়কে  সীমিত সংখ্যক গাড়ি চলাচল করতে দেখা গেলেও লোকজনের উপস্থিতি কম ছিল। 

এদিকে মঙ্গলবার (২৩ জুলাই) কারফিউ শিথিল করার পরও রেশমবাগান পুলিশ চেকপোস্টে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সর্তক অবস্থায় দেখা যায়।

এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, কাপ্তাইসহ সমগ্র রাঙামাটির পরিস্থিতি বেশ ভালো।  রাঙামাটি জেলা পুলিশ সুপার মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় আমাদের পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। এই পর্যন্ত কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে নাই।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম বলেন, আমরা সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক সমগ্র থানা এলাকায় টহল বৃদ্ধি করেছি, এছাড়া উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক এবং স্থাপনায় পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আমাদের এখানকার পরিবেশ পরিস্থিতি শান্ত রয়েছে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।

কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন বলেন, কার্যত কারফিউ জারির পর হতে কাপ্তাইয়ে কোন অঘটন ঘটে নাই। বলতে গেলে শান্ত রয়েছে কাপ্তাই। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ হতে সবসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মনিটরিং করা হচ্ছে। আমরা এই বিষয়ে বেশ সজাগ আছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...

বায়েজিদে বসতঘরে মিলল চোলাইমদ, যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাইমদসহ মোঃ এস্কান্দার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার...