সোমবার, ২৭ জুলাই ২০২৬

রেলওয়ে সরকারি হাইস্কুলে ৮ বছরের জুনিয়রকে প্রধান শিক্ষক করায় শিক্ষকদের মাঝে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক

পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়মবর্হিভুত ভাবে ৮ বছরের জুনিয়র এক শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদায়নের ঘটনায় স্কুলে অন্যান্য শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল গত ৩ মে অবসরে যাওয়ার পর কোনো ধরনের নিয়মনীতি না মেনে সিনিয়র ৬ জন শিক্ষককে ডিঙ্গিয়ে জুনিয়র গ্রেডের সহকারী শিক্ষক রেবেকা সুলতানাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।

যাকে প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে রেলওয়ের ওয়েব সাইটে প্রকাশিত তালিকায় তার অবস্থান ৪১ তম। অথচ ৬ষ্ঠ তম থেকে পরবর্তী শিক্ষকদের ডিঙ্গিয়ে তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে একজনকে প্রধান শিক্ষক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদানের জন্য গত ৪ জুলাই রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন স্কুলের সিনিয়র শিক্ষক তাহমিনা ইয়াসমিন, আমেনা বেগম, মো. রোকনুজ্জামান, খালেদা আক্তার, কামরুল ইসলাম ও মিনাক্ষী চৌধুরী।

জিএম বরাবরে লিখিত আবেদনে এই ৬ সিনিয়র শিক্ষক বলেন, পাহাড়তলী সরকারি রেলওয়ে স্কুলে আমরা ৬ জন সিনিয়র সহকারী শিক্ষক কর্মরত আছি। আমরা ২০০৫ সালে সরাসরি প্রক্রিয়ার নিয়োগকৃত সহকারী শিক্ষক। ২০২৪ সালে ২৫ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ে ওয়েব সাইটে প্রকাশিত রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে সমূহে কর্মরত সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকায় রেবেকা সুলতানার অবস্থান ৪১তম। রেবেকা সুলতারা ২০০৫ সালে ক্লাসিক্যাল শিক্ষক হিসেবে ১৩ তম গ্রেডে যোগদান করেছিলেন। পরবর্তীতে ২০১৩ সালে সহকারী শিক্ষক হিসেবে ১০ তম গ্রেডে যোগদান করেন। অত্র স্কুলের শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকায় রেবেকা সুলতানা আমাদের ৬ জনের ৮ বছরের জুনিয়র। আমরা ৬ জন সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে ৮ বছরের জুনিয়র একজনকে শিক্ষককে প্রধান শিক্ষক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান বিদ্যালয় সুষ্ঠু ভাবে পরিচালনার অন্তরায় বলে মনে করি। এই ৬ সিনিয়র শিক্ষকদের মধ্যে থেকে যে কোন একজনকে প্রধান শিক্ষক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদানের জন্য তারা আবেদন জানান।

পাহাড়তলী রেলওয়ের সরকারি উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ মে স্কুলের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল অবসরে গেলে ৩ জুলাই রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার স্বপন কান্তি মজুমদার এক পত্রাদেশে স্কুলের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন।

উল্লেখ্য, রেবেকা সুলতানা ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সহকারী শিক্ষক পদে যোগদান করেছিলেন। অথচ তাকে ২০০৫ সাল থেকে অনিয়ম ও স্বজনপ্রীতি করে সহকারী সহকারী শিক্ষকের পদ মর্যাদা দেয়া হয়েছে। ২০০৫ সালে তিনি (রেবেকা সুলতানা) নিয়োগ পেয়েছিলেন ১৩ তম গ্রেডে ক্লাসিক্যাল শিক্ষক হিসেবে।

বর্তমানে শিক্ষকদের জ্যেষ্ঠতম তালিকায় যেই তালিকা হচ্ছে সেটাতে জ্যেষ্ঠতা লঙ্ঘন হওয়ার আশংকা করছেন স্কুলের সিনিয়র অন্যান্য সকল শিক্ষকরা।

এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার স্বপন কান্তি মজুমদার বলেন, স্কুলের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর একজনকে তো ভারপ্রাপ্ত দায়িত্ব দিতে হবে, স্কুল চালানোর জন্য। নতুন করে প্রধান শিক্ষক নিয়োগ না দেয়া পর্যন্ত উনাকে (রেবেকা সুলতানা) দায়িত্ব দেয়া হয়েছে স্কুল চালানোর জন্য। আর রেবেকা সুলতানা যার কথা বলা হচ্ছে-উনি বর্তমানে সহকারী প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক হিসেবে উনিইতো দায়িত্ব পাবেন। আগে জ্যেষ্ঠতার যে তালিকাটা হয়েছে-সেখানে ভুল করা হয়েছিল। এখন এটা সংশোধন করা হচ্ছে। এটা সংশোধন না করা পর্যন্ত তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

এই ব্যাপারে পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, আমি ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি থেকে গত আড়াই বছর ধরে স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। প্রধান শিক্ষকের অবর্তমানে সহকারী প্রধান শিক্ষকইতো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন-এটাই তো স্বাভাবিক। আমি ২০১৩ সালে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। আমার নিয়োগের বিষয়টি রেলওয়ের ডিজি স্যার কর্তৃক অনুমোদিত এবং মাউশি কর্তৃক অনুমোদিত। রুলস আছে বলেই তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছেন। স্কুলের অনেকেই আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে ষড়যন্ত্র করছেন। আমি তো তাদের মতো আর দপ্তরে দপ্তরে গিয়ে তদ্বির করতে পারছিনা। আমার এই দায়িত্বগ্রহণ কর্তৃপক্ষ দেখে শুনেই দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...