রবিবার, ২ আগস্ট ২০২৬

টাইব্রেকারে জিতে ইতিহাস গড়ে কোপার সেমিতে কানাডা

ক্রীড়া ডেস্ক

শক্তিমত্তায় দুই দলই ছিল প্রায় সমানে সমান। তবে গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে জেতা লাতিন আমেরিকান দল ভেনেজুয়েলাকেই হয়তো অনেকে এগিয়ে রেখেছিলেন। সেসব হিসেব-নিকেশ বদলে দিয়ে দেখা গেল সম-দাপটের এক ম্যাচ। প্রথমবার কোপা আমেরিকা খেলতে নামা কানাডা ভেনেজুয়েলাকে সমান তালে চ্যালেঞ্জ জানিয়েছে। যদিও নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে। পরে রোমাঞ্চ ছড়ানো টাইব্রেকারে জিতে প্রথমবার সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে কানাডা।

নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো কোপার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে ছিল ভেনেজুয়েলা। সেই সুযোগ তারা হারিয়েছে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ ব্যবধানে হেরে। অন্যদিকে, প্রথমবার কোপার অভিষেকেই মাজিমাত করল কানাডা। উত্তর আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে প্রথমবার তারা কোপায় খেলতে নামে। মহাদেশটির তৃতীয় কোনো দল হিসেবে এবার সেমিতেও উঠেছে কানাডা। এর আগে মেক্সিকো ও হন্ডুরাস উত্তর আমেরিকা থেকে কোপার সেমিফাইনাল খেলেছে।

এর আগে কেবল একবার কোপায় টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছিল ভেনেজুয়েলার ম্যাচ। কিন্তু তাদের অভিজ্ঞতা ছিল তিক্ত, ২০১১ আসরে তারা ৫-৩ ব্যবধানে হারে প্যারাগুয়ের কাছে। অবশ্য পেনাল্টি শ্যুট আউটে কানাডারও রেকর্ড ভালো নয়। তিনবার গোল্ড কাপের টাইব্রেক খেলে, দুটিতেই হেরেছিল উত্তর আমেরিকান দেশটি। তবে বায়ার্ন মিউনিখের কানাডিয়ান অধিনায়ক আলফনসো ডেভিসের দল সেই মুহূর্ত এবার আর ফিরিয়ে আনেনি।

কানাডা-ভেনেজুয়েলা ম্যাচে টাইব্রেকারে প্রথম পাঁচ শটেও উভয় দল সমান ৩টি করে গোলের দেখা পায়। পরে কানাডিয়ান গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপো ভেনেজুয়েলার উইলকার অ্যানহেলের নেওয়া ষষ্ঠ শটটি ঠেকিয়ে দেন। পরবর্তীতে পেনাল্টি শটে কানাডার উইনিং গোলটি করেন ইসমায়েল কোনে।

এর আগে ম্যাচের প্রথম লিডও নিয়েছিল কানাডা। ম্যাচ শুরুর মাত্র ১৩ মিনিটেই তারা জ্যাকব শাফলবার্গের গোলে এগিয়ে যায়। জনাথন ডেভিডের ক্রস পেয়ে ডানপায়ে শট নেন শাফলবার্গ, এরপরই লিড নেওয়ার উচ্ছ্বাস কানাডার। সেই লিড তারা ধরে রেখেছিল পুরো প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও দুই দল সমান তালে লড়ছিল। এরই মাঝে ৬৪ মিনিটে সমতা ফেরানো গোল করে বসে লাতিন আমেরিকার দেশটি। স্যালোমন রোন্ডন ৪০ গজ দূর থেকে দৃষ্টিনন্দন শটে ভেনেজুয়েলাকে ম্যাচে ফেরান। এরপর নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

র‌্যাঙ্কিংয়ে দুই দল কাছাকাছি, বল দখলেও ছিল ঊনিশ-বিশ। কানাডা-ভেনেজুয়েলা সমান ১৬টি করে শট নেয়। তবে গোললক্ষ্যে শট নেওয়ায় এগিয়ে ছিল কানাডাই, তাদের ৭টির বিপরীতে ভেনেজুয়েলা লক্ষ্যে শট রাখতে পারে কেবল ৩টি। দিনশেষে শেষ হাসিও জুটল কানাডার মুখে!

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...