বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফটিকছড়িতে কৌশলে এনআইডি নিচ্ছে রোহিঙ্গারা

দৌলত শওকত, ফটিকছড়ি।

চট্টগ্রামের ফটিকছড়িতে ভুল তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিল মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা পরিবার।

উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সেজে রোহিঙ্গা মহিলা সাজেদা ও তার পরিবারের ৬ সদস্য এনআইডি পাওয়ার বিষয়টি সম্প্রতি এলাকায় জানাজানি হলে তোলপাড় শুরু হয়। স্থানীয় কতিপয় প্রতিনিধি টাকার বিনিময়ে এমনটা করছেন বলে অভিযোগ উঠেছে।

৩ জুলাই, সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গুরা মিয়া চৌধুরীর পরিত্যাক্ত কাচারী ঘরে বসবাস করছে সাত সদস্যের পরিবারটি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ১৯৯৬ সালের দিকে স্বামী ও এক সন্তান নিয়ে সাজেদা বেগম নামে রোহিঙ্গা মহিলা এলাকায় বসবাস শুরু করে। পরে ওই মহিলা ও তার ম্বামী স্থানীয় চৌধুরী পরিবারে গৃহস্থালীর কাজে যোগ দেয়। এর মধ্যে তাদের সংসারে জন্ম নেয় পাঁচ সন্তান। পরে ২০০৮ সালে প্রথমবারেরমতো দেশে জাতীয় পরিচয়পত্র তৈরীর কার্যক্রম শুরু হলে স্থানীয় ইউপি সদস্যের সহযোগীতায় এনআইডি পান সাজেদা ও তার স্বামী। পরবর্তীতে পিতা- মাতার এনআইডির সূত্র ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন জন্ম সনদ তৈরীতে মনোযোগী হয় পরিবারের অন্য সদস্যরা।

ইউনিয়ন পরিষদ থেকে প্রদেয় কাগজপত্র যাচাই করে দেখা যায়, ২০১৫ সালে জন্মসনদ তৌরীর মাধ্যমর পার্সপের্ট তৈরী করে বিদেশে পাড়ি জমান পরিবারের বড় ছেলে ওসমান।

অন্যদিকে, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের দেয়া জন্মসনদে এনআইডি পান আরেক ছেলে ইউছুপ।

সম্প্রতি একই পরিষদ হতে জন্মসনদ নেন সাজেদার দুই ছেলে আইয়ুব ও ইসমাইল।

অন্যদিকে, বাপের বাড়ি থেকে জন্মসনদ পেয়ে শ্বশুর বাড়ি পাশ্ববর্তী ভুজপুর ইউনিয়নের ঠিকানায় এনআইডি তৈরী করেন মেয়ে জান্নাতুল ফেরদৌস।

অপরদিকে, অভিযুক্ত সাজেদা বেগম তার আদি নিবাস সিলেটের বাহারছড়া ও ইনানী স্থানের নাম উল্লেখ করলেও বাস্তবে দেখা গেছে ইনানী সমুদ্র সৈকতের একটি নাম বাহারছড়া কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন।

স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা অভিযোগ করে বলেন, এর দায় স্থানীয় জনপ্রতিনিধি ও নির্বাচন কার্যালয় এড়াতে পারে না। বিনিময় ছাড়া এমন কাজ কেউ করবেনা।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আলকাছ উদ্দিন বলেন, পরিবারটির ছয় সন্তানকে বাবা মার ঠিকানার সুত্র ধরে জন্ম ধরে সনদ দেয়া হয়েছে। সাজেদা ও তার স্বামী যখন এনআইডির আওতায় আসে তখন আমি দায়িত্বে ছিলাম না।

জানতে চাইলে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল আলম বলেন, তারা কীভাবে ভোটার হয়েছেন তা জানি না। বিষয়টি যেহেতু অভিযোগ আকারে এসেছে তদন্ত করে দেখা উচিৎ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, ‘রোহিঙ্গাদের ভোটার হওয়ার ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ কাজে যেই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। এ রকম একটি অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...