রবিবার, ২ আগস্ট ২০২৬

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত বেড়ে ১২১

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের হাথরাসে একটি আশ্রমে ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে মৃতের সংখ্যা ১২১ জনে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার (২ জুলাই) স্থানীয়ভাবে পরিচিত বাবা নারায়ণ হরিরামের আশ্রমে এ দুর্ঘটনা ঘটে। এদিকে রাজ্যটি পুলিশ জানিয়েছে, বাবা নারায়ণ হরিকে খুব শিগগির গ্রেপ্তার করা হবে। খবর এনডিটিভির।

জানা গেছে, স্বঘোষিত ধর্মগুরু বাবা নারায়ণ হরির আসল নাম সুরজ পাল। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি ‘সাকর বিশ্ব হরি ভোলে বাবা’ নামেও সুপরিচিত। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ফুলরাই গ্রামের নিকট অবস্থিত ‘মৈনপুরি’ আশ্রমে তিনি সৎসঙ্গ অনুষ্ঠানটির আয়োজন করেন।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশের একটি ফরেনসিক দল ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনা নিয়ন্ত্রণের জন্য উত্তর প্রদেশের প্রভিন্সিয়াল আর্মড কনস্টাবুলারি (পিএসি), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও স্টেট ডিজেস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

পুলিশ জানিয়েছে, জনতা ছত্রভঙ্গ হয়ে হুড়োহুড়ি শুরু করলে পদদলিত হয়ে ১০৬ জন নারী ও সাত শিশু মারা যায়। এত মানুষ সামলানোর জন্য হাথরাসের জায়গাটি ছোট ছিল। মানুষ ধর্মীয় সভা শেষ করে যখন বের হচ্ছিল তখনই ছত্রভঙ্গ হয়ে পড়ে। এতে করে মানুষের পায়ের নিচে পড়ে হতাহতের ঘটনাটি ঘটে।

এনডিটিভির তথ্যমতে, স্বঘোষিত গুরু নারায়ণ হরি অনুষ্ঠানস্থল ত্যাগ করার আগে ভক্তদের বাহিরে যেতে বাধা দেওয়া হচ্ছিল। এর ফলে একটি ছোট এলাকায় প্রচণ্ড ভিড় সৃষ্টি হয়। উত্তর প্রদেশের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকেও ভক্তরা ‘সৎসঙ্গ’ পালন করতে আশ্রমে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, হাথরাসের সৎসঙ্গের আয়োজক ও বাবা নারায়ণ হরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এফআইআরের তথ্য অনুসারে, আয়োজকদের সৎসঙ্গ পালন করার জন্য ৮০ হাজার মানুষের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু, আড়াই লাখেরও বেশি ভক্ত সেখানে উপস্থিত হয়েছিলেন। আয়োজকদের বিরুদ্ধে নতুন ফৌজদারী আইন অনুসারে বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘যা ঘটেছে তা হৃদয় বিদারক। ঘটনার তদন্তের জন্য দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের নেতৃত্বে থাকবেন আগ্রার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ ও আলিগড়ের কমিশনার।’

উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, পদদলিত হয়ে মারা যাওয়া ১১৬ জনের অধিকাংশকেই শনাক্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্বঘোষিত গুরু নারায়ণ সাকর হরি উত্তর প্রদেশের বাহাদুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নানে লাল একজন কৃষক। তিনি গ্রামেই তার প্রথমিক পড়াশোনা শেষ করেন। স্বঘোষিত গুরু নারায়ণ সাকর হরি প্রায়শই দাবি করতেন তিনি ভারতের ইন্টিলিজেন্স ব্যুরোর সঙ্গে কাজ করেছেন। ভক্তদের আরও বলেন, ইন্টিলিজেন্স ব্যুরোর সঙ্গে কাজ করার সময় তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন এবং ১৯৯০ সালে চাকরি ছেড়ে তিনি আধ্যাত্মিকতার পথ বেছে নেন।

জানা গেছে, নারায়ণ হরি উত্তর প্রদেশের স্থানীয় পুলিশের গোয়েন্দা ইউনিটের হেড কনস্টেবল ছিলেন। ১৯৯৯ সালে পুলিশের চাকরি ছেড়ে দেন এবং নিজের নাম পরিবর্তন করে নারায়ণ সাকর হরি রাখেন।

ভারতে পদদলিত হয়ে মানুষের মৃত্যু হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। বিবিসির তথ্য অনুসারে, ২০১৮ সালে অমৃতসরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দশহরা পালন করার সময় ট্রেন লাইনচ্যুত হয়ে ভিড়ের মাঝে চলে এলে ৬০ জন মারা যান। এ ছাড়া মধ্যপ্রদেশে ২০১৩ সালে পদদলিত হয়ে ১১৫ জন মানুষ নিহত হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...