রবিবার, ৩ মে ২০২৬

নদীতে লাফিয়ে পড়া নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের পল্টন থেকে এক যুবক কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন।

ওই যুবকের নাম জনি মুখার্জী (৪০)। তিনি নগরের পাঁচলাইশ এলাকার রাধামাধব আখড়ার মৃত মুকুন্দ মুখার্জীর ছেলে। গত রোববার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে জনি ঘর থেকে রাগ করে বের হয়ে আর ফিরেনি বলে জানিয়েছেন স্বজনরা।

সোমবার (১ জুলাই) পাঁচলাইশ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন জনির স্ত্রী মুক্তা ভট্টাচার্য্য। এদিকে কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাল শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক যুবক খুড়িয়ে খুড়িয়ে হেঁটে ফেরিঘাটের বেইলি ব্রিজ পার হয়ে পল্টন থেকে নদীতে লাফিয়ে পড়েন।

লাফিয়ে পড়া ওই যুবক জনি বলে শনাক্ত করেছেন স্বজনরা। জনির প্রতিবেশি শ্রীচরণ বিশ্বাস জানান, জনি শারীরিক প্রতিবন্ধী।

তিনি খুড়িয়ে খুড়িয়ে হাঁটেন। জনির তিন মেয়ে রয়েছে। তিনি এলাকায় একটি দোকানে পান সিগারেট বিক্রি করে সংসার চালাতেন। রোববার দুপুরে পরিবারের সাথে ঝগড়া করে জনিকে এক নম্বর বাসে উঠে কালুরঘাটের দিকে যেতে দেখেছেন অনেকে।

জনির খোঁজ পেলে ০১৮৩৪ ৬৬২৫০৭ বা ০১৮১২ ৩৪৩৪৫৯ নম্বারে জানানোর অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়।শুক্রবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে...