বুধবার, ২২ জুলাই ২০২৬

চট্টগ্রাম নগরীতে মেট্রোরেলের সম্ভাব্যতা নিয়ে সিডিএ’তে কইকা’র বিশেষ টিম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কইকা) বিশেষ টিম।

সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় সিডিএ’র কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন মাস্টারপ্ল্যান প্রকল্প এবং কইকা’র অর্থায়নে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) কর্তৃক বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পের প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের তথ্য ও মতামত প্রদান করা হয়।

এবিষয়ে সিডিএ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, আমাদের চট্টগ্রামকে পরিকল্পিতভাবে বসবাসযোগ্য করার লক্ষ্যে আগামী ৫০ থেকে ১০০ বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাই মেট্রোরেল প্রকল্প নিয়ে শুধুমাত্র বর্তমান শহরকে নিয়ে ভাবলে হবে না, বৃহত্তর চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রাম ও উত্তর চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজতর করার বিষয়টি মাথায় রাখতে হবে।

এজন্য তিনি মেট্রোরেলের পাশাপাশি সার্কুলার ট্রেনের উপর গুরুত্বআরোপ করে বলেন, মেট্রোরেল প্রকল্প যদি আন্ডারগ্রাউন্ড হয় তবে পরিবেশগত দিক যেমন বন্যা,জলোচ্ছ্বাস ও পাহাড়ি ঢল হলে কিভাবে মিটিগেট করা হবে তা যেন পরিকল্পনায় থাকে।

এছাড়া প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে ত্বরান্বিত করার জন্য সিডিএ সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন সিডিএ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চলমান মাস্টার প্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক এবং উপ-প্রধান শহর পরিকল্পনাবিদ মোহাম্মদ আবু ঈসা আনছারী ও নগর পরিকল্পনাবিদ জহির আহম্মেদ।

কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির পক্ষে উপস্থিত ছিলেন, এমআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মীর মোহাম্মদ কামরুল হাসান, ইয়োসিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ইলহো চুং, জুনহেং জো ও সাঙ্গায়ো লি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব।...