মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে পাহাড় ধস পাহাড়ি ঢল সড়ক যোগাযোগ বন্ধ 

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বেশিরভাব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আলুটিলা সাপমারসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

মঙ্গলাবার ভোরে আলুটিলা সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে ঢাকা ও চট্টগ্রামে সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সড়কের উপর থেকে মাটি সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে দিলে সকাল ৮টা থেকে যান চলাচল শুরু হয়।

পাহাড়ি ঢলে চেঙ্গী নদীর পানি বেড়ে খাগড়াছড়ি জেলা সদররে ৩নং গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়াসহ পৌর শহরের শান্তিনগর, শব্দমিয়াপাড়া, মুসলিমপাড়া, ফুটবিল, বটতলী, কলেজপাড়া ও ইসলামপুরসহ বেরসিভাগ এলাকা প্লাবিত হয়েছে। ১৫টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার পানিবন্দী মানুষ।

মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলা সদরের পানি কবলিত এলাকা এবং আশ্রয় কেন্দ্র গুলো সরেজমিনে পরিদর্শন করেছে, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। এসময় পানিবন্দী মানুষের জন্য শুখনো খাবারসহ সকল প্রকার সহযোগীতার কথা জানানো হয়।

এছাড়া পৌর শহরের সবুজবাগ, শালবন ও কুমিল্লাটিলা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসন ও পৌর সভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পানিতে ডুবে গেছে পুরো মেরুং বাজার। টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং ইউনিয়ন ও কবাখালী ইউনিয়নের ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। মাইনী নদীর পানি বেড়ে বন্যা সৃষ্টি হয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ।

 

অন্যদিকে, পর্যটন কেন্দ্র সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড়ি ঢলে সাজেক-খাগড়াছড়ি সড়কের বাঘাইহাট বাজার, মাচালং বাজারসহ একাধিক স্থানে সড়কের উপরে পানি উঠে গেছে। পর্যটকবাহী যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...