শনিবার, ২ মে ২০২৬

ফটিকছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকার সর্বস্ব ছিনতাই

দৌলত শওকত, ফটিকছড়ি।

ফটিকছড়িতে অস্ত্রের মুখে বিদ্যালয়ের এক শিক্ষিকার নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১ জুলাই) সকালে উপজেলার নাজিরহাট-মাইজভান্ডার সড়কের মাদ্রাসাতুল মদিনার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, উপজেলার আজিমনগর আহমদিয়া-রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা আক্তার প্রতিদিন ওই সড়ক ধরে বিদ্যালয়ে যাতায়াত করেন। সকালে বৃষ্টি থাকায় ঝংকার থেকে সিএনজি অটোরিকশায় উঠেন তিনি।
এ সময় গাড়িতে উঠে যাত্রীবেশে আরও তিন যুবক। গাড়িটি সড়কটির র মাদ্রাসার কাছে গেলেই যাত্রীবেশে তিন ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর সাথে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।

শিক্ষিকা রাশেদা আক্তার বলেন, আমি ওই সড়ক ধরে প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করি। আমার বাড়ি আর বিদ্যালয় অতি কাছাকাছি। অটোরিকশায় থাকা সবাই উঠতি বয়সী তরুন। তারা অস্ত্রের মুখে আমার সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...