রবিবার, ২ আগস্ট ২০২৬

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ডিসেম্বরে: রেল সচিব

চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চালু রাখার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

আগামী ডিসেম্বরেই বহুল প্রত্যাশিত নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হতে পারে বলে জানিয়েছেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর। তিনি বলেছেন, ইতোমধ্যে কালুরঘাট সেতু নির্মাণে কোরিয়ার সঙ্গে ঋণচুক্তি সম্পন্ন হয়েছে। জুলাইয়ে এই প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ শুরু হবে। আমরা আশা করছি সব প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরেই মাননীয় প্রধানমন্ত্রী কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

শনিবার (২৯ জুন) সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক দপ্তরে আয়োজিত শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজন সভায় রেল সচিব এসব কথা বলেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামের পরিচালনায় সভায় সিওপিএস শহীদুল ইসলাম, সিসিএম মাহাবুবর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সারওয়ার কামালসহ রেলওয়ের অংশীজন প্রতিনিধিরা অংশ নেন।

খরস্রোতা কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় একটি নতুন রেলকাম সড়ক সেতু নির্মাণের দাবি অন্তত ৩ যুগের। এই সেতু নির্মাণে রেলওয়ে কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও নানা জটিলতায় তা আটকে যায়। তবে গত বৃহস্পতিবার কোরিয়ান এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর নতুন করে আলোর মুখ দেখে চট্টগ্রামের মানুষের বহুল প্রত্যাশিত এই সেতু।

রেল সচিবের দেওয়া তথ্যানুযায়ী আগামী ডিসেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন হলে পুরোনো কালুরঘাট সেতুর ৭০ মিটার উজানে নতুন সেতুটি নির্মাণ করা হবে। ১২ দশমিক ২ মিটার উচ্চতার মূল সেতুর দৈর্ঘ্য হবে ৭০০ মিটার। প্রস্থ হবে ৭০ ফুট। এর মধ্যে ৫০ ফুটে হবে ডাবল গেজ ও মিটার গেজ ডাবল ট্র্যাক। ২০ ফুটের মধ্যে দুই লেনের সড়ক পথ তৈরি করা হবে।

অংশীজন সভায় নতুন কালুরঘাট সেতু ছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল প্রসঙ্গেও কথা বলেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর। এ সময় তিনি বলেন, কক্সবাজার রেলপথটি দ্রুতই দেশের অন্যতম লাভজনক রুটে পরিণত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে এখন একটি স্পেশাল ট্রেন চলছে। এটি বন্ধ হবে না। এই রুটে আরও ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে আমাদের।

এর আগে গত শুক্রবার সকালে সোনার বাংলা এক্সপ্রেসে বন্দরনগরী চট্টগ্রামে আসেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর। এদিন রাতে রেলওয়ের রেস্টহাউসে চট্টগ্রামে কর্মরত রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শনিবার সকালে সিআরবিতে তথ্য অধিকার আইন নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেয়ার পর দুপুরে অংশীজন সভায় অংশ নেন রেল সচিব। বিকালেই ট্রেনে ঢাকায় ফিরে যান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...