রবিবার, ৩০ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে টার্ফ মাঠে খেলতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলীতে বন্ধুদের সাথে একটি ফুটবল টার্ফ মাঠে খেলতে গিয়ে মোহাম্মদ আরাফাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জুন) বিকেলে উপজেলার শিকলবাহা এলাকার মইজ্জ্যারটেক আবাসিকের পাশের একটি টার্ফ মাঠে দুর্ঘটনায় এ মৃত্যু ঘটে।

মৃত্যু হওয়া ওই শিশুর নাম মোহাম্মদ আরাফাত। সে চরপাথরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আক্কেল আলীর বাড়ির নূর হোসেন প্রকাশ গুরা মিয়ার ছেলে। ছেলেটি মেমোরিয়াল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে আরাফাতসহ তাঁর বন্ধুরা মিলে কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিকের বিপরীতে কৃত্রিম ভাবে তৈরি টার্ফকোর্টে খেলতে গিয়েছিল। ওই টার্ফ কোর্টে ছোটদের ও বড়দের খেলার জন্য আলাদা ফুটবল গোল পোস্ট বার রয়েছে।আরাফাত খেলার এক ফাঁকে বড়দের বারে ঝুলে ব্যায়াম করছিল। হঠাৎ দুর্ঘটনাবশত বারটি ছুঁড়ে তার পেটে আঘাত করে। বারের আঘাতে সে গুরুতর আহত হলে তার বন্ধুরা প্রথমে পাশের কলেজবাজার সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যায়।সেখানকার ডিউটি ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে চমেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরাফাত কে দেখে মৃত বলে ঘোষণা করেন। আরাফাতের এ মর্মান্তিক মৃত্যুতে তার সহকর্মী ও স্কুলের শিক্ষকরা খুবই মর্মাহত বলে জানা যায়।

এ প্রসঙ্গে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘কর্ণফুলী থেকে আহত অবস্থায় একটা ছেলেকে জরুরি বিভাগে ভর্তি করেছিলেন। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শোনেছি ফুটবল খেলতে গিয়ে সে আঘাত পেয়েছিলো।’

এদিকে, খেলতে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর শোনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিএমপি বন্দর জোনের উর্ধ্বতন কর্মকতা ও ফাঁড়ি আইসি। বর্তমানে টার্ফ মাঠটি বন্ধ রাখা হয়েছে। দিন দিন খেলার মাঠ বিলীন হওয়ায় মাঠের অভাবে এ রকম কৃত্রিম মাঠ সৃষ্টি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...