রবিবার, ৩০ আগস্ট ২০২৬

সাতকনিয়ায় আধিপত্য বিস্তারের সংঘর্ষ 

অস্ত্রসহ আটককৃত আসামিকে ছিনিয়ে নিতে পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়, পুলিশসহ আহত ৪

অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় অস্ত্রসহ আটককৃত ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার সময় সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গুলি বিনিময় ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে দুই পুলিশ সদস্যসহ চার ব্যক্তি আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৪ জুন) রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ অস্ত্রসহ দিল মোহাম্মদ নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। আহতরা হলেন, থানা পুলিশের উপপরিদর্শক উৎপল চক্রবর্তী, যোশেপ বাড়ৈ, খাগরিয়া ৪ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে মো. জাহেদ ও একই এলাকার মৃত অছিউর রহমানের ছেলে শফিকুর রহমান।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন এবং একই এলাকার নাসির উদ্দিন ওরফে ফুল নাছিরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছলে সংঘর্ষকারীরা ঘটনাস্থল থেকে সামান্য সরে যায়। এসময় দেলোয়ারের সমর্থক দিল মোহাম্মদ (৫০) নামের একজনকে একটি দেশীয় তৈরি বন্দুক(এলজি) সহ পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি দিল মোহাম্মদের সমর্থকরা জানতে পেরে তাকে (দিল মোহাম্মদ) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাই। এসময় উভয়পক্ষে অন্তত ৩০ রাউন্ডের মতো গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে জানা গেছে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের পাশেই একটি বাড়িতে আশ্রয় নেন। পরবর্তীতে খবর পেয়ে সাতকানিয়া ও চন্দনাইশ থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্রিত পুলিশ সদস্যদের মুক্ত করে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১৫ রাউন্ড গুলি বিনিময়ের কথা নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দিল মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের উপর আক্রমণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তার ব্যক্তিকে গতকাল (শনিবার) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...