শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে একজনের মৃত্যু, আহত ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মুহাম্মদ মহসিন (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঠাক্কুরঘোনা বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহসিন ওই এলাকার মুন্সি মিয়ার ছেলে এবং আহতদের বাড়িও একই এলাকায়।

আহত ব্যাক্তিরা হলেন- হেলাল উদ্দিন (৫৫), কামরুল ইসলাম (৫০), মোজাহের (৫০) ও এজাহার মিয়া (৪৫)।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সেকান্দর বলেন, মহসিন পেশায় একজন সবজি বিক্রেতা। সকাল ৮টার দিকে রানীরহাট বাজারে আসার পথে মহিষের কবলে পড়েন তিনি। এ সময় রাস্তায় পেয়ে পেছন থেকে এসে মহিষটি আক্রমণ করলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মহিষটি দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার পবিত্র কুরবানির জন্য কিনেন। বুধবার বিকেলের দিকে এটি পালিয়ে যায়। এরপর থেকে এটি রাতব্যাপী খুঁজা হলেও পাওয়া যাচ্ছিলো না।

রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শামসুল আলম তালুকদার বলেন, একজন নিহত ও চারজন আহতের পর বিশেষ কৌশলে মহিষটিকে ধরে ফেলা হয় এবং ঘটনাস্থলে জবাই করে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...