শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রামগড়ে কৃষি গবেষণার শ্রমিকের মরদেহ উদ্ধার

শুভাশীষ দাশ, রামগড়।

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে আবু মিয়া (৫৭) নামে এক কৃষি গবেষণা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু মিয়া রামগড় উপজেলার ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নুরপুর এলাকার মৃত আমির হোসেন এর ২য় ছেলে সে দীর্ঘদিন যাবত কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।

রামগড় কৃষি গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তা রকিবুল হাসান জানান, আবু মিয়া গতকাল (১২ জুন) বুধবার সকাল ১০টা থেকে  টাওয়ার টিলা পোষ্টে ডিউটি শুরু করেন এবং সন্ধ্যা ৬টা পযর্ন্ত ডিউটিতে থাকার কথা ছিল। কিন্তু সে দুপুরের পর ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোজাখুঁজি শুরু করে এবং পরবর্তীতে মরদেহ পাওয়া যায় বাগানের জঙ্গলে।

রামগড় থানার ভারপ্রাপ্ত (চলতি দায়িত্ব) মনির হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রামগড় থানার এসআই মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনার রহস্য উদঘাটনে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...