শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পুনঃমূল্যায়নে চট্টগ্রাম বোর্ডে পাস করলেন ১০২ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের পর ফল পাল্টেছে দুই হাজারের বেশি শিক্ষার্থীর। যাদের মধ্যে ১০২ জন অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান জানান, উত্তরপত্র পুনঃমূল্যায়ন পর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৭১ জন। আর জিপিএ ও সিজিপিএ বেড়েছে ৭০৬ জন শিক্ষার্থীর।পাশাপাশি এক পরীক্ষার্থীর ফল ফেল এলেও পুনর্মূল্যায়নে তা জিপিএ-৫ হয়েছে বলে জানান তিনি।

গত ১২ মে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ।

গত বছরের তুলনায় এবার পাশের হার চার শতাংশ বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

গত বছর জিপিএ পেয়েছিলেন রেকর্ড ১১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী, এ বছর তা কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৮২৩ জন।

এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সাধারণ গণিতে, ৮ হাজার ২৯টি। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে জমা পড়েছে ৭ হাজার ৪৩১টি করে। এছাড়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের খাতা পুনঃমূল্যায়ন চেয়ে আবেদন করেন ৪ হাজার ৫০০ জন পরীক্ষার্থী।

বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে পদার্থ বিজ্ঞাননে ৪ হাজার ৫৭৪টি, রসায়নে ৪ হাজার ৯৫৮টি ও জীব বিজ্ঞানে ৩ হাজার ৯২০টি ও উচ্চতর গণিতে ৩ হাজার ৯২০ টি খাতা পুনঃমূল্যায়নের আবেদন জমা পড়ে।

ব্যবসায় শিক্ষা শাখার বিষয়গুলোর মধ্যে হিসাব বিজ্ঞানে ২ হাজার ৩১৮টি, ব্যবসায় উদ্যোগে ২ হাজার ৭৪টি, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ১ হাজার ৩১২টি আবেদন জমা পড়ে।

মানবিক বিভাগে ভূগোলে ৩৭২, পৌরনীতিতে ৮৩৬, অর্থনীতিতে ৮২টি উত্তরপত্র পুনঃমূল্যায়ন আবেদন করেন শিক্ষার্থীরা।

সাধারণ বিজ্ঞানে ৪ হাজার ৬০০টি, কৃষি শিক্ষায় ১ হাজার ৫১৭টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতিতে ৫ হাজার ৮০৫টি, গার্হস্থ্য বিজ্ঞানে ৬২৮টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় ৭৩৭টি, আইসিটিতে ১ হাজার ২০৫ টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেন পরীক্ষার্থীরা।

ইসলাম ধর্মে ৩ হাজার ৭৪৩টি, হিন্দু ধর্মে ৮৭৫টি, বৌদ্ধ ধর্মে ১৬৭টি, খ্রিষ্টান ধর্মে ১০টি করে উত্তরপত্র মূল্যায়নের আবেদন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই প্রতিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের সাবেক...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...