শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে  কৃষক প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ জুন) হতে কাপ্তাই  উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প” এর আওতায় ২ দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অত্র প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মুহাম্মাদ সামসুল আলম চৌধুরী।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদের  সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে ৫টি ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির আলোচনা পর্বে প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মুহাম্মাদ সামসুল আলম চৌধুরী কৃষকদের মাঝে দৈনন্দিন জীবনে খাদ্য ও তার পুষ্টিগুণ আলোচনার পাশাপাশি রোগমুক্ত স্বাস্থ্য গঠনের নানান দিক আলোচনা করেন।

প্রশিক্ষণের বিষয়বস্তু, সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জনের নানাদিকসহ বাণিজ্যিক ও রপ্তানিমুখী কৃষির বাস্তবায়নের রুপরেখা তুলে ধরে দীর্ঘ আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ।

প্রশিক্ষণে এসে জীবনমুখী নানান আলোচনা ও কৃষি উন্নয়নের নতুন নতুন পরিকল্পনা ও স্বপ্নের কথা জানতে পেরে কৃষকদের মাঝে সন্তুষ্টি দেখা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...