শুক্রবার, ৮ মে ২০২৬

উন্নয়নের গতি চালু রাখবো : কর্ণফুলীতে অর্থ প্রতিমন্ত্রী

মো. মহিউদ্দিন, কর্ণফুলী

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান এমপি বলেছেন, যারা আমাদের পছন্দ করে না। তারা তাদের জীবন নিয়েই থাকুক। আমাদের প্রতিহিংসা ও মারামারির দরকার নেই। আমরা আমাদের উন্নয়নের গতি চালু রাখবো।

শুক্রবার (২৪ মে) বিকেল সন্ধ্যা ৬টায় কর্ণফুলী উপজেলার বড়উঠান মিয়ারহাট এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রতিযোগিতা হবে উন্নয়নের, আমাদের প্রতিযোগিতা হবে মানুষকে এগিয়ে নেওয়ার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটাই আমাদের শিখিয়েছেন। এবং তার থেকে আমরা সেটাই শিখেছি। প্রধানমন্ত্রী যতদিন আছে বাংলাদেশ ততদিন পথ হারাবে না। প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন গুলো বাস্তবায়ন করছেন।

তিনি বলেন, কোনোদিন আমরা যেগুলো চিন্তাও করিনি প্রধানমন্ত্রী সেসব রুপকথার গল্প গুলোই বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সব সময় আমাদের সাহস জোগাচ্ছেন। বাংলাদেশকে তিনি বিশ্বের উন্নত দেশের কাতারে দাঁড় করাতে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা নিজেরা নিজেরা অনৈতিক কাজ করে তার এই পরিশ্রমকে দাগ লাগাতে চাই না। বঙ্গবন্ধুর অনুসারীরা সবসময় নীতি মেনে চলবে। প্রধানমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবেই কাজ করে যাব।

ওয়াশিকা আয়শা খান বলেন, সারাদেশের মত কর্ণফুলীর বড়উঠানেও উন্নয়নের সাথী করেছেন প্রধানমন্ত্রী। আপনাদের এলাকার সমস্যা গুলো নেতাকর্মীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। প্রধানমন্ত্রী আসার পর থেকে বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। প্রধানমন্ত্রীর প্রতিটা কাজে জনগণের পক্ষে।

সমাজ সেবক ও জমিদার সাজ্জাদ আলী খান মিঠুর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু,র সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত, সাংবাদিক সুমি খান, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আ. লীগের সাবেক সহ সভাপতি এসএম ছালেহ্, চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধা ইউনিয়নের চেয়ারম্যান হাজী নুরুল হক,আ. লীগ নেতা মহিউদ্দিন আল মাইজভান্ডারী,কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তসলিম উদ্দিন রানা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আ. লীগের সদস্য আমজাদ হোসেন, সিটি কলেজের সাবেক জিএস জকির আহমদ মামুন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ উদ্দিন, ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এমএন ছাবের, আসহাব দৌল্লাহ খান বাহার, ইউপি সদস্য এম. সাইফুদ্দীন, বাহাদুর খান, জুলধার সাবেক মেম্বার নুরুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা মাহবুব, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম. সাইফুদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাহাদুর খান, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন বাপ্পী,যুবলীগ নেতা ইনাম, বড়উঠান ছাত্রলীগের সাবেক সভাপতি সোলতান, যুবলীগ নেতা এনাম, মিনহাজ উদ্দিন মিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সেলিম উদ্দিন, হেমায়েদ ইসলাম মুন্না, ইউনুস ওহেদী, মৎস্যজীবি লীগের আহবায়ক সৈয়দুল হক প্রমুখ।

এর আগে অর্থ প্রতিমন্ত্রী উপজেলার মিয়াহাট এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও জমিদার আনোয়ার আলী খাঁনের কবর জেয়ারত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...