বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ইসলামের প্রসারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাই কাজ করেছেন : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, এক শ্রেণির ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামের জন্য শুধু লোক দেখানো মায়া কান্না করেছে, কিন্তু ইসলামের বিস্তার ও প্রসারে শুধুমাত্র বঙ্গবন্ধু ও তাঁর কন্যা শেখ হাসিনাই কাজ করেছেন। মাদ্রাসা শিক্ষার্থীরা এক সময় নিদারুণ কষ্টে জীবন-যাপন করত। এখন মাদ্রাসা শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের সিলেবাসে লেখাপড়া করে সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পদে চাকরি করে দ্বীন ও দুনিয়া দু’টিই হাসিল করছে।

আজ (শুক্রবার) বিকালে সাতকানিয়া উপজেলার মা’সুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও তরিকত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভার বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান বলেন, ইসলামের প্রকৃত পরিচর্যাকারী বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন ও মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠাতা করেছিলেন। ফলে ইসলামি শিক্ষায় শিক্ষিত হয়ে মাদ্রাসার শিক্ষার্থীরাও ভবিষ্যত প্রজন্ম বিশিষ্ট আলেম, ওলামা ও চিন্তাবিদ হওয়ার পাশাপাশি বাস্তব জীবনমুখী প্রযুক্তিনির্ভর ও দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে।

ধর্মপুর দরবার শরীফের সাজ্জাদানশীন নকশাবন্দী মুজাদ্দেদী (মা.জি.আ) কাযী সৈয়দ মুহাম্মদ আবদুশ শাকুর রায়হান আযিযী এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, দোহাজারী পৌরসভার মেয়র মুহাম্মদ লোকমান হাকিম, ধর্মপুর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন টিপু ও কেঁওচিয়া ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো.ওচমান আলী।

অত্র মাদ্রাসার শিক্ষক মো. এমরান হোসাইন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, তাহসিন আহমদ নকশবন্দী, কাজী মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হাকিম চৌধুরী, সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মহিউদ্দিন, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগের সাবেক নেতা আবুল কালাম আজাদ ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...