সোমবার, ২৭ জুলাই ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো টাইগাররা

অনলাইন ডেস্ক

টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ। রাত ১টা ৪০মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়েন নাজমুল শান্তরা। 

বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়া সেরা ১৫জনকে দেখতে এদিন বিমান বন্দরে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভীড়। চিৎকার করে সবাই লিটনের কাছে রানের দেখাটাই পেতে চাইলেন। এরপর একে একে এসেছেন অধিনায়ক শান্ত, পেসার শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয় ও রিজার্ভে থাকা আফিফ হোসেন ধ্রুব।

বিসিবির দেয়া বাসে করে এসেছেন অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বাসে তার সঙ্গে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও রিজার্ভে থাকা আরেক ক্রিকেটার হাসান মাহমুদ। মাহমুদউল্লাহ রিয়াদও এসেছেন প্রায় সময় মতোই। তবে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া তাসকিন আহমেদ এসেছেন সবার শেষে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে ১ জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটার সম্ভাবনা ক্ষীণ। এদিকে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহ-আয়োজক দেশটির সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপ শুরুর আগে হতে যাওয়া সিরিজটি মাঠে গড়াতে যাচ্ছে আগামী ২১ মে থেকে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ এবং ২৫ মে। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউতে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়। এই সিরিজটি দিয়ে বিশ্বকাপের প্রস্তুতির ষোলকলা পূরণ করতে চায় হাথুরুসিংহের শিষ্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...