মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টার এলাকা থেকে ৩০ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো.তুহিন (৩৮) ও মো. সোহেল (২৮)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.শরীফ-উল-আলম জানান, পিকআপে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ মে) রাত সাড়ে আটটার দিকে জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টার এলাকার পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়।

এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা পিকআপটি থামানোর সংকেত দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. তুহিন ও মো.সোহেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পিকআপের পিছনে মালামাল বহন করার জায়গায় বিশেষ কৌশলে রাখা দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৩০ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মাদক পরিবহনের ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে গাঁজা ও ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। তাদেরকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...