বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় কুকুর ও ভিমরুলের কামড়ে শিক্ষার্থীসহ আহত ২১

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ২১ জন আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে ও সদর ইউনিয়নের বিলপুর গ্রামে এ ঘটনা ঘটছে বলে জানা যায়।

আহতরা হলেন- কৈখাইন গ্রামের মাওয়া আকতার (৬), মাওলানা মোহাম্মদ শফি (৫০), এনায়েত উল্লাহ (১০), তৈয়বা আকতার (২২), শুক্কু খাতুন (৬২), আনোয়ার হোসেন (৫৫), সায়মা আকতার (১২), মোহাম্মদ শাহজান (৪০), মনি আক্তার (১৬), ওয়াসিকা আক্তার (২০), নাফিজা আক্তার (১১) ও ইয়াছমিন আক্তার (৩৬)। বিলপুর গ্রামের মাহি আলমের মেয়ে সালমা আক্তার (১১) ও তার ছোটো বোন জান্নাতুল মাওয়া (০৯)। এবং একই এলাকার মোঃ বাবুলের মেয়ে হুমাইয়া (১২)। বাকিদের নাম পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

এদিকে সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের গণপুকুর পাড় এলাকার বাসিন্দা অঞ্জনা দেবী (৩৬) ভিমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। বাড়িতে গাছ কাটার সময় তিনি ভিমরুলের আক্রমণের শিকার হয় বলে জানান।

বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতাপ দাশ গুপ্ত বলেন, স্কুলের তিন শিক্ষার্থীকে কুকুরে আছড়ে দেয়। পরবর্তীতে তার মা’কে সাথে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আনা হয়েছে। ভ্যাকসিন এর প্রথম ডোজ দেওয়া হলেও পরবর্তী বাকি চারটি ডোজ দেওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

কৈখাইনের ইউপি সদস্য মো. হোসেন বলেন, সোমবার রাত থেকে কুকুরের কামড়ে বেশকিছু নারী-পুরুষ ও শিশু আহত হলে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী ওই কুকুরকে মেরে ফেলেছে।

এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাথী দেবী জানান, সকাল থেকে কুকুর হামলার স্বীকার হওয়া ৪/৫ জনকে আনা হয়। তাদের ডোজ দেওয়া হয়েছে। এবং ভিমরুলর কামড়ে আহত এক মহিলা হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...