মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীর বিএফডিসিতে অকশন শেড সংস্কারের কাজের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন পরিচালিত চট্টগ্রাম মৎস্য বন্দরে (বিএফডিসি) অকশন শেড সংস্কার কাজের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।  

রোববার (৫ মে) কর্ণফুলী নদীর দক্ষিণপাড় মেরিন ফিশারিজ একাডেমি ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত এ শেড সংস্কার কাজের উদ্বোধন শেষে মৎস্য মন্ত্রী একাডেমির হলরুমে সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় অংশীজনদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

মেরিন ফিশারিজ একাডেমীর ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ অডিটোরিয়ামের এ সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোং সেলিম উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক মো. জুলফিকার আলী, চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, (জি), বিসিজিএমএস, পিএসসি (বিএন), কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত ও মেরিন ফিশারিশ একাডেমি এবং চট্টগ্রাম মৎস্য বন্দরের বিভিন্ন কর্মকর্তাগণ।

এ সময় মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামুদ্রিক মৎস্য সম্পদ ও বিশ্ব বাজারজাতকরণ ও সম্প্রসারণের জন্য অনেক দূরদর্শী দিকনির্দেশনা প্রদান করেছেন। তৎপ্রেক্ষিতে বিএফডিসি নানা কার্যক্রম গ্রহণ করেছে। বিএফডিসি কর্তৃক গৃহীত পদক্ষেপ সময়োপযোগী। এ কার্যক্রম প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে মন্ত্রী আশ্বাস দেন। তিনি বিএফডিসি ফিশ বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণে সকল অংশীজনকে যার যার অবস্থান থেকে প্রত্যক্ষ ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...