বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শরীর ছিলো আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে সানজিদা আক্তার (২৮ ) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটছে।

শুক্রবার (৩ রা মে) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দুধকুমড়া এলাকার আলম খান মেম্বারের বাড়ি এলাকার ভিকটিমের শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে আনোয়ারা থানা পুলিশ।

নিহত সানজিদা বারশত ৪ নম্বর ওয়ার্ড দুধকুমড়া এলাকার মোঃ আবদুল করিমের স্ত্রী এবং একই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মো. ফরিদের মেয়ে। তাদের সংসারে ৫ বছর ও ৭ বছর বয়সী দু,জন ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মত ঘুমালে ভিকটিম সকালে ঘুম থেকে না উঠাতে শ্বশুর বাড়ির লোকজন ডাকাডাকি করে। এরপরেও না উঠাতে তার মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও সরজমিনে ভিকটিমের গলায় আঘাতের চিহ্ন দেখা মিলে। ঘটনার পরপরই নিহত সানজিদার স্বামী আবদুল করিমকে আটক করে থানায় নেন পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মৃত্যুর বিষয়টি শুনেছি। সানজিদার শশুর বাড়ীর লোকজন বলছে এটি স্ট্রোকে মৃত্যু এবং বাবার বাড়ির স্বজনদের দাবি এটি হত্যা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ।

সানজিদার ভাই ওসমান বলেন , আমার বোনকে বিয়ে দেওয়া পর থেকে তার শশুর বাড়ীর স্বামী, ভাসুর, দেবর ,ননদ , শাশুড়ি প্রায় সময় গায়ে হাত তুলত । সর্বশেষ মারধর করা হলে সানজিদা বাপের বাড়িতে চলে যায়। গত সপ্তাহে তার স্বামীর চাচা গিয়ে বাপের বাড়ি থেকে নিয়ে আসে। আমরা চেয়েছিলাম বোনের ঘরে দুইটা সন্তান আছে কোন ভাবে শশুর বাড়ীর সবার সাথে মিলেমিশে থাকবে। কিন্তু তা হয়নি তারা আমার বোনটাকে মেরে ফেলেছে ।একপর্যায়ে শুক্রবার সকালে তার কক্ষে লাশ পাওয়া যায়। মৃত্যু খবরটি পর্যন্ত আমাদের দেয়নি। স্থানীয় প্রতিবেশিরা আমাদের মৃত্যুর খবর দেয়। বোনের হাতে, পিটে, গলায় স্পষ্ট দাগ আছে । আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ বলেন , ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে এর মূল কারণ জানা যাবে । এ ঘটনায় একজন আটক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...