বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাগর উপকূলীয় গুলিয়াখালী সৈকতের ধারে ‘সবুজ চুড়ি আন্দোলনের ২৫’শ তালগাছ রোপন 

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালীতে ‘সবুজ চুড়ি আন্দোলন’র উদ্যোগে ২৫’শ তালগাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২ মে ) উপজেলার গুলিয়াখালী বিচ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও ইপসা’র উদ্যোগে বেঁড়িবাধের দুই পাশে ১ কিলোমিটারের বেশি জায়গায় তালগাছ রোপন করা হয়। প্রথম পর্যায়ে ৩০ হাজার গাছের মধ্যে এদিন ২৫’শ তালগাছ ও ২৫’শ গোলপাতা গাছ রোপন করতে সক্ষম হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও স্থায়ীত্বশীল উন্নয়ন সংগঠন ইপসা। এসময় এশিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং গবেষক ড.মোসে সেলভাকুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভাইস চ্যান্সেলর  হিউ মার্টিন, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,  মুরাদপুর ইউপি চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সীতাকুণ্ড মুখপাত্র এস এম তারেক, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীণ বেঙ্গল প্রজেক্টের সহকারি প্রকল্প পরিচালক নুজাবা তাসান্নুম ও হাকিম মোল্লা। প্রধান অতিথি বলেন, ১৯টি দেশের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় যুবক ও নারী স্বেচ্ছাসেবকগণ এই বৃক্ষ রোপনে অংশ গ্রহণ করেছে। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে “সবুজ চুড়ি আন্দোলন”।  অর্থাৎ সবুজ বৃক্ষরাজী (তালগাছ, গোলপাতা, বাইন, সুন্দরী, খেজুর) যখন সীতাকুণ্ড- উপকূলীয় এলাকায় বড় হবে তখন দূর থেকে দেখে মনে হবে চুড়ির মতো করে উপকূলকে পড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় রোপনকৃত বৃক্ষরাজি মহাপ্রলয়ংকারী ঘূর্ণীঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে বুক পেতে দিবে উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...