বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে হারানো ঐতিহ্য ফেরাতে ঘুড়ি উৎসব

সাফায়েত মেহেদী,মিরসরাই

গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের অন্যতম একটি ঘুড়ি। কালের বিবর্তনে এই ঐতিহ্য অনেকটা হারাতে বসেছে। হারানো এই ঐতিহ্যকে ফেরাতে তীব্র তাপদাহকে উপেক্ষা করে মিরসরাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব।

বুধবার (১ মে) বিকাল ৩ টায়  মিরসরাই ক্যাফের উদ্যোগে ক্যাফে সংলগ্ন ফসলি মাঠে আয়োজিত ঘুড়ি উৎসবে বিভিন্ন ধরনের বাহারি ঘুড়ি নিয়ে উৎসবে অংশ নেন এলাকার শতাধিক মানুষ।

অংশগ্রহণকারী প্রতিযোগীদের নানা ধরনের চমকপ্রদ ঘুড়ি প্রদর্শনের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উৎসব দেখতে ঢল নামে  বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষের। প্রদর্শিত ঘুড়ির মধ্যে ছিল, বক্স ঘুড়ি, হন ঘুড়ি, তেলেঙ্গা, দুয়ারিয়া  ঘুড়ি, পঙ্খিরাজ ঘুড়ি, তারা ঘুড়ি, ড্রাগন ঘুড়ি, প্রজাপতি ঘুড়ি, ঈগল ঘুড়িসহ নানা ধরনের বাহারি আকৃতির ঘুড়ি।

প্রতিযোগিতা শেষে দুটি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মিরসরাই ক্যাফের স্বত্বাধিকার সাফাত ইশতিয়াক, সর্বোচ্চ উচ্চতা ক্যাটাগরিতে বিজয়ী হন মোহাম্মদ নাজমুল হাসান হন ঘুড়ি নিয়ে, সৌন্দর্য বর্ধন  ক্যাটাগরিতে বিজয় হোন মোহাম্মদ নোবেল চার বক্স ঘুড়ি নিয়ে।

ঘুড়ি উৎসব দেখতে আশা ৬০ ষাটোর্ধ্ব তাহের আলী বলেন, মিরসরাই ক্যাফের আয়োজনে ঘুড়ি উৎসব দেখে সেই শৈশবের স্মৃতি মনে পড়ে। তখনকার সময় আমরা নানা ধরনের ঘুড়ি উড়াতাম বর্তমানে তা খুব কম সংখ্যক দেখা যায়। দীর্ঘ বিরতির পর  তা  আবারো দেখলাম। এজন্য আয়োজককে ধন্যবাদ জানাই।

আয়োজক  সাফাত ইশতিয়াক বলেন, গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে শিশু-কিশোরদের সাথে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন ধরনের গ্রামীণ উৎসবের আয়োজন করে থাকি। তারি ধারাবাহিকতায় এই ব্যতিক্রমী আয়োজন। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...