বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শান্তিনগরে অগ্নিকান্ডে ২৯ দোকান পুড়ে ছাই

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় মধ্যরাতে অগ্নিকান্ডে ২৯টির বেশি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে তালুকদার মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খাগড়াছড়ি ইউনিটের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান।

জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

টিন ও বেড়ার তৈরি তালুকদার মার্কেটটিতে বেশিরভাগই ছিল গাড়ির গ্যারেজ। একইসাথে মুদি মাল ও চায়ের দোকানও ছিল। আগুনে মার্কেটের ২৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন, মার্কেটের মালিক জাফর তালুকদার।

তিনি বলেন, “মোবাইলে এক বন্ধু মার্কেটে আগুন লাগার খবর দেয়। এসে দেখি পুরো মার্কেটে আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস আগুন নেভাতে নেভাতে সব পুড়ে ছাই হয়ে গেছে”।

অগ্নিকান্ডে চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...