বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আগ্রাবাদ তৃষ্ণার্ত ও শ্রমজীবি মানুষের মাঝে শরবত বিতরণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চৌমুহনী মোড়ে তৃষ্ণার্ত, শ্রমজীবি, গাড়ি চালক ও সাধারণ পথচারীদের মাঝে বিনামূল্যে হামদর্দের রুহ্ আফজা শরবত বিতরণ করা হয়েছে।

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ-এর চিফ মোতোওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়ার নির্দেশনায় ৩০ এপ্রিল মঙ্গলবার হামদর্দ আগ্রাবাদ শাখার উদ্যোগে বিনামূল্যে রুহ্ আফজা শরবত পান করানো হয়।

হিটস্ট্রোক থেকে মানুষকে রক্ষাসহ সুস্থ ও সতেজ রাখতে চলমান প্রচন্ড তাপদাহ ও হিট অ্যালার্টে হামর্দের শরবতের বিকল্প নেই। তীব্র গরমের মধ্যে পানির পিপাসা মেঠাতে বরফ মিশ্রিত ঠান্ডা পানি ও লেবুর রসের সাথে রুহ্ আফজা দিয়ে শরবত তৈরী করে বিতরণকালে মানুষের উপচে পড়া ভীড় জমে। পথচারীরা রুহ্ আফজা শরবত পান করে প্রচন্ড রোদ্রের মাঝে হাত তোলে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপনসহ হামদর্দের সাফল্য কামনা করেন। শরবত বিতরণকালে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জাকির হোসেন, আগ্রাবাদ এরিয়ার ভারপ্রাপ্ত ম্যানেজার মাহবুবুর রহমান ও হামদর্দ আগ্রাবাদ শাখার বিআইসি আতাউর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জাকির হোসেন জানান, ৮টি ফল ও ৮টি হার্বসের নির্যাসে তৈরী রুহ্ আফজা হিটস্ট্রোক থেকে রক্ষাসহ দেহের পানির স্বল্পতা দূর করে। দেহের ইলেকট্রোলাইটসের ভারসাম্য ফিরিয়ে আনে রুহ্ আফজা। এছাড়া হিটস্ট্রোক  প্রতিরোধ করে রুহ্ আফজা শরবত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...