বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বান্দরবানের পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলা সদরের পৌরসভার ৪নং ওয়ার্ডের ডিসি বাংলোর বিপরীত পার্শ্বের রাস্তায় মাস্টার ছোটনের টিন সেডের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২৮ এপ্রিল) রাত ৮.৪০ এর দিকে আগুনের সুত্রপাত ঘটে আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশে পাশে।

অগ্নিকাণ্ডে আক্রান্ত বাড়ির পাশে এনআরবিসি ব্যাংকের বিল্ডিং এবং সনি শো-রুমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাৎক্ষণিক স্থানীয় জনসাধারণ ফায়ার সার্ভিস এ বিষয়টি জানালে বান্দরবান ফায়ার সার্ভিস এর সহকরী পরিচালক পূর্ন চন্দ্র মুৎসুদ্দী, এর নেতৃত্বে ফায়ার সার্ভিস টিম এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস এর সহকরী পরিচালক পূর্ন চন্দ্র মুৎসুদ্দী জানান আগুন নিয়ন্ত্রণে এসেছে।তার পরেও আমরা আশপাশের বাড়ি ও দোকানের দেয়ালে পানি ছিটিয়ে তাপমাত্রা কমানোর চেস্টা করছি।প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বলতে পারছি না।সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলে জানাতে পারবো।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন প্রান নাশের ঘটনা ঘটেনি, প্রাথমিক ভাবে বাসাবাড়ি ও দোকানের মালামাল সহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বান্দরবান পৌরসভার পক্ষ হতে খাদ্য সহায়তা প্রদান করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক।এসময় সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...