মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত অস্ত্র উদ্ধার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলা ও থানচির সীমান্তবর্তী এলাকা বাকলাই পাড়া নামক স্থানে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) দুই জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত তিনটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ১ টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপির বিষয়টি নিশ্চিত করে।

এর আগে সকালে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই এলাকায় মরদেহ দুটি পড়ে আছে বলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা, খবর পেয়ে ঘটনাস্থল রুমা হওয়ার পরেও থানচি থানার নিকটবর্তী হওয়ায় লাশ গুলো উদ্ধারে যায় থানচি থানা পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন।তিনি জানান স্থানীয়দের মাধ্যমে দুটি লাশের খবর পেয়েছি, লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দূর্গম হওয়ায় পায়ে হেঁটে যেতে হচ্ছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানতে পারব।তাদের গায়ে কেএনএফ এর পোষাক পরিহিত ছিল বলে জানায় স্থানীয়রা।

এর আগে গত ২২ এপ্রিল রুমার উপজেলার মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ সশস্ত্র সংগঠনের সদস্য লালরেন রোয়াত বম নিহত হয়েছে।

প্রসঙ্গত , সাম্প্রতিক রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি,অস্ত্র লুটের ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

আরও পড়ুন

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...