বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে ঝাড়ফুঁক ‘বৈদ্যুকে কুপিয়ে হত্যা

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে নুর হোসেন (৮০) নামে এক ঝাড়ফুঁক ‘বৈদ্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তাহের (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মালেক শাহ মাজার সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন কাঞ্চননগর সরকারী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বলে জানা গেছে। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে তাবিজ -কবজ ও ঝাড়ফুঁকের কাজ করতেন। অভিযুক্ত আবু তাহেরের বাড়ি একই এলাকার খান মোহাম্মদ পাড়ায়।

স্থানীয় ইউপি সদস্য ডা. রফিকুজ্জামান জানান শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে বাজারের উত্তর পাশে শোরগোল শুনতে পাই। গিয়ে দেখি নুর হোসেন বৈদ্যু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত উদ্ধার করে স্থানীয় মনা এম হাসপাতালে নিয়ে গেলে সে খানে তার মৃত্যু হয়।

পরে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানতে পারি প্রতিদিনের মতো ঝাড়ফুঁক বৈদ্যু নুর হোসেন স্থানীয় কয়েকজনসহ বাজারের নুরু সওদাগরের চা দোকানে বসে গল্প করছিল। এসময় এলাকায় মানসিক রোগী হিসেবে পরিচিত আবু তাহের দোকানে প্রবেশ করে নুর হোসেনকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।’

পরে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত তাহেরের বাড়ি ঘেরাও করে। পরে এলাকাবাসীর সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরে অভিযুক্ত আবু তাহেরকে খুনে ব্যবহৃত একটি দা’সহ গ্রেফতার করতে সক্ষম হই। জানতে পেরেছি নুর হোসেন একজন ঝাড়ফুঁক বৈদ্যু। অভিযুক্ত আবু তাহের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে নুর হোসন তাকে তাবিজের মাধ্যমে করে পাগল করে দিয়েছে। সেই ক্ষোভ থেকে নুর হোসেনকে কুপিয়েছে। ওসি আরো জানান আবু তাহেরে মানসিক রোগী কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...