শনিবার, ১৩ জুন ২০২৬

নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : অর্থ প্রতিমন্ত্রী

মোহাম্মদ রিয়াদ হোসেন :

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, বিগত সময়ের চাইতেও মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে এখন বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক উন্নত। মানুষ অনেক সহজে চিকিৎসা সেবা পাচ্ছেন। তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ কোভিডের মত মহামারিকালে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেক জেলায় উপজেলায় এবং গ্রাম অঞ্চলে করোনার টিকা বিনামূল্যে নিশ্চিত করেছেন। যা বহিঃবিশ্বে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের এমন পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বের এমন অনেক উন্নত দেশ রয়েছে যাদের জনগণ বিনামূল্যে করোণাকালীন টিকা পায়নি ।

বাংলাদেশের প্রত্যেক নাগরিকের যেখানেই থাকুক তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এজন্য বাংলাদেশ সরকার শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কমিউনিটি সেন্টারের মাধ্যমে নাগরিকদের সুস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে ডেভ কেয়ার ফাউন্ডেশন আয়োজিত বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প ২০২৪ উদ্বোধনকালে প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি এ কথা বলেন।

অধ্যাপক ড. এম এ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ ইলিয়াছ, আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন, কার্যকরী পরিষদ সদস্য ও এ্যামেরিটাস চেয়ারপার্সন ডেভ কেয়ার ফাউন্ডেশন অধ্যাপক ড. জয়নব বেগম, বিএমএ চট্টগ্রাম সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, অধ্যাপক আমির হোসেন, কাজী মোজাম্মেল, রাজিন দাশ রাহুল, মোহাম্মদ আজিজুল হক আজিজ, প্রণব দাশগুপ্ত, সাগর মিত্র, ডাক্তার সন্তোষ, আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক, শাহাদাত হোসেন, জিয়াউদ্দিন বাবলু, আবু তৈয়ব রাসেল প্রমূখ।

অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, প্রত্যেক বাজেটের সময় জনসাধারণের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্যখাতে প্রত্যেক বছর বাজেটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। সবার জন্য স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। বাংলাদেশে অনেক সরকারি মেডিকেল কলেজ নতুনভাবে হয়েছে এ সরকারের আন্তরিকতায় ।

প্রতিমন্ত্রী ওয়াসিকা আরও বলেন, সরকারের পাশাপাশি নিঃস্বার্থভাবে ও নিরলসভাবে আত্ম-মানবতার সেবায় অত্যন্ত অঞ্চলে নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন ডেভ কেয়ার ফাউন্ডেশন। তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি বেসরকারি অনেক মেডিকেল কলেজ হয়েছে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য। রাজনীতি ও সেবা চিকিৎসা ও সেবা উভয়ের কাজ হল জনগণকে সঠিক সেবা দেওয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...