বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মোবারক হোসেন সিএমপির শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সিএমপি’র শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন মো. মোবারক হোসেন।

গত মঙ্গলবার নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপি’র মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ পুরস্কার তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় (অ্যাডিশনাল আইজিপি), বিপিএম (বার), পিপিএম (বার)।

সভায় আরও উপস্থিত ছিলেন-সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।

এতে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ও শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার হিসেবে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রাপ্ত হন এসআই (নিঃ) মো. মোবারক হোসেন।

জানা যায়, তিনি সিএমপি’র বন্দর জোনের কর্ণফুলী থানায় কর্মরত ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই থানা থেকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন এসআই (নি.) হেলাল উদ্দিন। এছাড়াও সিএমপির আরও ছাব্বিশ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

তথ্য বলছে, কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকা থেকে নতুন ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও গত বছরে পুলিশ চেকপোস্টে ৯ কেজি ৬২৩ গ্রাম ওজনের সোনার বার ও পাত জব্দসহ ৪ জনকে আটক করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেন এসআই মোবারক হোসেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মাসিক অপরাধ সভায় ভালো কাজের স্বীকৃতি ও পুরষ্কার প্রদান আমাদের পুলিশের নিয়মিত বিষয়। তবে ঊর্ধ্বতন স্যারদের কাছ থেকে ভালো কাজের স্বীকৃতি পেলে অবশ্যই ভালো লাগা কাজ করে। পাশাপাশি কাজে দায়িত্বও বেড়ে যায় বেশি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...