বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার-প্রচারনায় ১২ প্রার্থী 

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বচনে প্রতীক পেয়ে মাঠে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ১২ জন প্রার্থী। মঙ্গলবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পান প্রার্থীরা।

এবারে এ উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। প্রতীক বরাদ্দ পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ), শেখ মোহাম্মদ আতাউর রহমান (ঘোড়া), ফেরদৌস হোসেন আরিফ (আনারস), উত্তম কুমার শর্মা (দোয়াত-কলম) ও মোহাম্মদ মোস্তফা (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মধ্যে সাইফুল ইসলাম (চশমা), শেখ সেলিম (টিয়া পাখি) সালাহ উদ্দিন আহম্মদ (টিউবওয়েল) ও সাইফুল আলম (তালা) প্রতীক পেয়েছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা ফেন্সি (কলস), ও উম্মে কুলসুম কলি (ফুটবল) ও বিবি কুলছুমা চম্পা (পদ্ম ফুল)।

এদিকে প্রতীক পাওয়ার পর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। অনেকে ভোট চাইতে চোষে বেড়িয়েছেন। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার বিভিন্ন সামাজিক প্রোগ্রাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালিয়েছেন ব্যাপক প্রচার প্রচারণা। তুলে ধরছেন নিজেদের সমাজকর্ম ও রাজনীতির ফিরিস্তি।

এর আগে গত ১৫ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। পরে চেয়ারম্যান পদ থেকে বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র মো. জালাল উদ্দিন নামের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলে ১২ জনের প্রার্থিতা চূড়ান্ত হয়। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়। আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মিরসরাই উপজেলায় মোট ভোটার ৩৭২২৫৭ জন। পুরুষ ভোটার ১৯২৭২০ জন। নারী ভোটার ১৭৯৫৩৫জন। ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় মোট ভোটকেন্দ্র ১১৩টি ও ভোটকক্ষ ৮৩৮টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...