বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পিটার ডি হাস এর ইপসা’র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শন

অশোক দাশ, সীতাকুণ্ড

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস  ইপসা’র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শন করেন।

আজ ২৩ এপ্রিল’২৪ ( মঙ্গলবার) সকাল ১০টায়  প্রথমবারের মতো মার্কিন রাষ্ট্রদূত ইপসা’র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত  পিটার ডি হাসে’র সাথে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার মি. স্টিফেন ইভেলি, ইনফরমেশন অফিসার মিস. আশা বে, এবং প্রেস ও মিডিয়া কোঅর্ডিনেটর তারিকুল ইসলাম নাহিন।

ইপসা’র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইপসা’র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান, ইপসা’র কোঅর্ডিনেটর মো.আলী শাহীন। মার্কিন রাষ্ট্রদূত ইপসা’র সেইফটি ফার্স্ট সেন্টার ও প্রশিক্ষণ কাযর্ক্রম পরিদর্শন শেষে বিভিন্ন স্টেক-হোল্ডারদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। এই সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ইপসায় আসার আগে আমি জাহাজ পুনঃ: প্রক্রিয়াজাত শিল্প পরিদর্শন করি। ইয়ার্ডে পরিবেশ সুরক্ষা এবং শ্রমিক নিরাপত্তা নিশ্চিতকরণে মালিক পক্ষের নানা উদ্যোগ এবং প্রচেষ্টা দেখে আমার ভালো লেগেছে। দীর্ঘ দিন ধরে জাহাজভাঙ্গা শিল্প পরিদর্শনের অপেক্ষায় ছিলাম, পরে জানতে পারি ৪টি শিপ ইয়ার্ড গ্রিন শিপ ইয়ার্ডের সনদ পেয়েছে। আমি আশা করবো হংকং কনভেনশনের আলোকে সব গুলো শিপ রিসাইক্লিং ইয়ার্ড নিজেদের গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করবে। তিনি আরো বলেন, শিপ রিসাইক্লিং সেক্টরের জন্য ইপসা’র নিরাপত্তা সচেতনতা এবং প্রশিক্ষণ কার্যক্রমের জন্য আমি ইপসা কে সাধুবাদ জানাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...