বুধবার, ৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় মাদক সম্রাট মিঠা বাদশা গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে মজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা (৪৫) নামে এক মাদক সম্রাট ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নেতা ফকির জামে মসজিদের উত্তর পূর্ব পার্শ্বে টেলিভিটা ব্রিজের উত্তর পার্শ্বে আব্দুর রশিদের টিনশেড বসতঘরের সামনে সড়কের উপর চলাচলরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (বন্দুক) ও ৫ রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানা পুলিশ বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও সন্ত্রাসী মুজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নেতা ফকির জামে মসজিদ এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপ-পরিদর্শক (এসআই) আবদুর রব এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠা বাদশা পালিয়ে যেতে চাইলে পুলিশ তাকে ঝাপটে ধরে আটক করে। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (বন্দুক) ও ৫ রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করে। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, গ্রেপ্তারকৃত মজিবুর রহমান বাদশা বন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মাদার্শা ইউনিয়ন এলাকায় মাদক বিস্তারে ভূমিকা বেশি বলে জনশ্রুতি রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আজ (শুক্রবার) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...