মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিঝু ও বিষু উৎসব

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পাহাড়ে ঐতিহ্যগত চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের প্রাানের উৎসব ও বিঝু ও বিষু।সাঙ্গু নদীতে জলবুদ্ধ ও ” মা” গঙ্গাকে ফুল বিষর্জনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ সামাজিক উৎসব বিঝু ও বিষু উৎসব শুরু হয়েছে আজ থেকে। 

উৎসব উপলক্ষে শুক্রবার (১২ এপ্রিল) সকালে জেলর ঐতিহ্যবাহী সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শ্রদ্ধা নিবেদন করে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের হাজারো শিশু,নারী পুরুষ,বয়োবৃদ্ধরা।

উৎসবকে কেন্দ্র করে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় ১২ এপ্রিল নদীতে ফুল ভাসিয়ে পূজা শেষে নিজেদের ঘরদুয়ার ফুল দিয়ে সাজায়।

ঘরে ঘরে বিভিন্ন খানাপিনার আয়োজন করা হয়। একে অপরের বাড়ীতে নিমন্ত্রণে যায়। ঘনিষ্ট আত্মীয় স্বজন, এলাকার মুরুব্বী, বয়োজ্যােষ্ঠদেরকে ঘরে এনে খাওয়ানো হয়।শত প্রকার সবজি, মাছ, শুটকি দিয়ে তৈরী করা হয় পাচন তরকারী যা চাকমাদের খাবার মূল আকর্ষন।

১৪ এপ্রিল বয়ো জ্যােষ্ঠদেরকে গোসল করিয়ে তরুন -তরুনীরা তাদের (গুরুজন) কাছ থেকে আর্শীবাদ গ্রহণ করে থাকে। বাড়ীতে বাড়ীতে ভিক্ষু-সংঘকে ফাং (নিমন্ত্রণ) করে বাড়ির লোকজনের মঙ্গলের জন্য মঙ্গল সূত্র শ্রবণ নিয়ে থাকে।

সাঙ্গু নদীতে ফুল ভাসতে আসা হ্যাপি চাকমা বলেন, পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো আগামী বছরও ভালো থাকার জন্য আর্শীবাদ প্রার্থনা করে জল বুদ্ধ ও মা গঙ্গাকে ফুল দিয়ে পূজা করতে এসেছি সাঙ্গুনদীতে।

আরেক তঞ্চঙ্গ্যা নারী বলেন নদীতে ফুল দিয়ে পূজা করা আমাদের ঐতিহ্য। প্রতিবছর ১২ এপ্রিল তিন পার্বত্য জেলায় ১১টি সম্প্রদায় উৎসব মুখর পরিবেশে বিষু উৎসব পালন করে থাকি। জল বুদ্ধকে “মা ” গঙ্গাকে ফুল দিয়ে পূজা করে নিজের ও পরিবারের মঙ্গলের জন্য নদীতে ফুল নিবেদন করি। সুন্দর আগামী দিনের প্রত্যাশায়।

এদিকে এবারে বান্দরবানে সার্বিক প্রেক্ষাপটে বিঝু, বিষু, সাংগ্রাইং, বৈসু, বৈসাবি উৎসব পালন কিছুটা সংকীর্ণ করা হয়েছে।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি দুই উপজেলাতে কেএনএফ কর্তৃক ব্যাংক ডাকাতি অস্ত্রলুটের ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে পাহাড় জুড়ে।

ঘটনার পর থেকে রুমা, থানচি ও রোয়াংছড়ি দুর্গম এলাকাগুলোতে জনমনে আতংক বিরাজ করছে। তাই বৈসাবি উৎসবে নিরাপত্তার কারনে তেমন করে উৎসব মূখর পরিবেশে পালন না হতে পারে বলে মনে করছে স্থানীয়রা।

এদিকে উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার সহ বাড়তি সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।সব মিলিয়ে মোসলমানদের পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দ্বিতীয় দিন থেকে যোগ হলো পাহাড়ে চাকমা তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিঝু বিষু উৎসব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

আরও পড়ুন

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...