বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে শিশু চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকায় একটি কলোনিতে শিশু চুরির ঘটনায় মো. হেলাল (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) রাতে নগরীর বন্দর থানার নিমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হেলাল প্রকাশ জামাল ভোলা জেলার ভোলা সদর থানার চর চটকিমারা এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, মাইলের মাথা এলাকায় একটি কলোনিতে পোশাককর্মী বিলকিস ৩ সন্তান নিয়ে থাকেন। তার দুই ছেলে ও এক মেয়ে। স্বামী ভোলা জেলায় তাদের গ্রামের বাড়িতে ব্যাটারিচালিত রিকশা চালান। গত বুধবার সকালে বিলকিস কারখানায় ছিলেন। এসময় হেলাল বিলকিসের বাসায় গেলে দুই ছেলে সন্তানের একজন বাইরে ছিলো। আরেকজনকে বেলাল ২০ টাকা দিয়ে দোকানে গিয়ে কিছু খেতে বলে। সে দোকানে গেলে হেলাল দুই বছরের কন্যা সন্তানকে নিয়ে চলে যায়। পরে দুইভাই বাসায় ফিরে বোনকে দেখতে না পেয়ে মাকে জানায়। ওই রাতে বিলকিস এ বিষয়ে থানায় জিডি করেন।

বন্দর থানার এসআই কিশোর মজুমদার জানান, ইব্রাহিম নামের আরেক ব্যক্তিকে সাথে নিয়ে হেলাল শিশুটিকে চুরি করে বিক্রির পরিকল্পনা করেছিলো। কিন্তু ইব্রাহিমের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। এছাড়া শিশুটি মায়ের বুকের দুধ ছাড়া আর কিছু না খাওয়ায় তাকে হেফাজতে রাখা নিয়ে বিপাকে পড়তে হয়। পরে বিক্রির পরিকল্পনা বাদ দিয়ে শিশুর মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের সিদ্ধান্ত নিয়েছিল তারা।

কিশোর মজুমদার আরও জানান, শিশুটিকে বিক্রি না করে তারা বিলকিসের কাছে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপন চায়। কলদাতাকে শনাক্ত করে গত বৃহস্পতিবার ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে বিলকিসের মাধ্যমে হেলালের সাথে মুক্তিপণের আলোচনা চলতে থাকে। শিশুটির যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা বিকাশে ৮ হাজার টাকা পাঠাই। এরপর বৃহস্পতিবার দুপুরে একজন অটোরিকশা চালকের মাধ্যমে শিশুটিকে সল্টগোলা এলাকায় পাঠানো হয়। বিলকিসসহ আমরা শিশুটিকে অক্ষত অবস্থায় গ্রহণ করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...