রবিবার, ১০ মে ২০২৬

উখিয়ায় ট্রাকচাপায় বিট কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় বনদস্যুদের ট্রাকে চাপা পড়ে বন বিভাগের বিট কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বন কর্মকর্তার নাম সাজ্জাদ হোসেন (৩০)। তিনি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সাজ্জাদ হোসেন মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো. শফিউল আলম। তিনি বলেন, উখিয়া রাজাপালং হরিণমারা এলাকায় কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলনা করার জন্য যায় আমাদের সহকর্মী সাজ্জাদ। ঘটনাস্থলে গিয়ে দেখতে বনদস্যুরা অবৈধভাবে পাহাড় কেটে ট্রাকে মাটি উত্তোলন করছে। সেখানে থাকা মাটিভর্তি ট্রাকটিকে প্রথমে থামার সংকেত দেওয়া হয়েছিল। সংকেত অমান্য করে ট্রাকটি এগিয়ে গেলে বিট কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ দুজন মোটরসাইকেলে ট্রাকটিকে ধাওয়া করেন। এক পর্যায়ে ট্রাকটির পথ আগলে দাঁড়ান সাজ্জাদ। কিন্তু চালক সাজ্জাদের ওপর দিয়েই ট্রাক চালিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ট্রক চালক পালিয়ে যায়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, বনদস্যুদের ট্রাকের চপায় একজন বিট কর্মকর্তা নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত চালককে চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

আরও পড়ুন

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর মধ্যম চাক্তাই এলাকায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।রবিবার...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...