বুধবার, ২৭ মে ২০২৬

দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা ঘটেছে: রেলমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

লোকোমাস্টারসহ দায়িত্বরতদের দায়িত্বহীনতার কারণে পাবনার ঈশ্বরদীতে দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

বুধবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজবাড়ীর পাংশায় জেলা পরিষদ ডাকবাংলোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

রেলমন্ত্রী বলেন, ঈশ্বরদীতে যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে এটি খুবই অনভিপ্রেত। এটি দায়িত্বহীনতার পরিচয়। কারণ একজন লোকোমাস্টার ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বে, এটা কোনো সময় আশা করা যায় না। আমি আশা করব যে, সবাই দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন এবং সমস্ত রকম দুর্ঘটনা থেকে রেলকে মুক্ত রাখবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ওই রুটের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে সকাল ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশনমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ের কার্যালয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি বলদ গরু এবং পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করেছে।২৬ মে...

সীতাকুণ্ডে রসুলপুর গ্রামে শত বছরের পুরনো ড্রেনের বন্ধ করে দেয়ায় দুই হাজার পরিবার পানিবন্দী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।একবার বৃষ্টি হলে প্রায় ৮-১০ দিন...