সোমবার, ১৫ জুন ২০২৬

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) ও বালিকা (অনুর্ধ-১৭) শুরু হয়েছে।

আজ (১৭ জুন) বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্ট দুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বঙ্গবন্ধু বালক (অনুর্ধ-১৭) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চন্দনাইশ উপজেলা দল ২-০ গোলে সাতকানিয়া উপজেলা দল হারিয়েছে। অন্যদিকে, বঙ্গমাতা বালিকা (অনুর্ধ-১৭) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডবলমুরিং থানা দল ১-০ গোলে কোতোয়ালি থানা দলকে হারিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম দক্ষিণ জোনের আওতায় ৮টি উপজেলা, উত্তর জোনের আওতায় ৭টি উপজেলা এবং মহানগর জোনের আওতায় থানা অঞ্চল ভিত্তিক ৬টি মিলিয়ে মোট ২১টি দল অংশগ্রহণ করছে।

অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেও চট্টগ্রাম উত্তরে ৭টি, দক্ষিণে ৮টি উপজেলা ও মহানগর পর্যায় থেকে থানা অঞ্চল ভিত্তিক ৬টি মিলিয়ে মোট ২১টি দল অংশগ্রহণ করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক এস এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, স্থানীয় সরকার উপপরিচালক মো.বদিউল আলম, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম, এড.শাহীন আফতাবুর রেজা চৌধুরী, একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহি সদস্য হাসান মুরাদ বিপ্লবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।রোববার (১৪ জুন)...

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...