মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা শুরু হয়। গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে, এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

গত বুধবার (১৩ মার্চ) দুপুরে রেলভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, প্রথম দিনে দেয়া হবে ৩ এপ্রিলের ট্রেনের টিকিট। প্রতি বছর ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪টি টিকিট নিতে পারবেন। বিক্রি টিকিট ফেরত নেয়া হবে না।

যাত্রা টিকিটের মধ্যে ২৫ মার্চে বিক্রি হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চে ৮ এপ্রিলের টিকিট, ৩০ মার্চে ৯ এপ্রিলের টিকিট এবং চাঁদ দেখা সাপেক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। প্রথম দিনে ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ৪ এপ্রিলে ১৪ এপ্রিলের টিকিট, ৫ এপ্রিলে ১৫ এপ্রিলের টিকিট, ৬ এপ্রিল ১৬ এপ্রিলের টিকিট, ৭ এপ্রিল ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিল ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের টিকিট এবং চাঁদ দেখা সাপেক্ষে ১০ এপ্রিল ২০ এপ্রিলের টিকিট দেয়া হবে।

রেলমন্ত্রী জানান, এবার ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। ভীড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩-৪টি ট্রেন। এবারও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে সকালে, আর দুপুর থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...