বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

খাল খননে নয়-ছয় করলে কাউকে ছাড় দেওয়া হবে না: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, খাল পুন:খননের ফলে বন্যা ও পাহাড়ি ঢলে প্লাবিত কৃষিক্ষেতের পানি দ্রুত নেমে যাবে। কৃষি ক্ষেত্রে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন। তবে ঠিকাদারদের কাজের মান শিডিউল অনুযায়ী করতে হবে, কোনো ধরনের নয়- ছয় করে পার পাওয়া যাবে না। কোন অনিয়ম হলে কাজ বন্ধ করে দেওয়া হবে। স্থানীয় চেয়ারম্যান ও জনগন এক সাথে মিলেমিশে নিয়মিত কাজের তদারকি করবেন।

এ ছাড়া কৃষকদের উৎপাদিত শাকসবজি সহজেই বাজারজাতের সুবিধার্থে খালের পাড়ে রাস্তা নির্মাণ করার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

শনিবার (২৩ মার্চ) সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত মাহালিয়া খালের ৩ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বিএডিসি চট্টগ্রাম রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে তাপস কান্তি দত্ত, আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার ওচমান আলী ও নাছির উদ্দীন টিপু।

বিএডিসি দোহাজারী জোনের সহকারী প্রকৌশলী বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা মাস্টার মোহাম্মদ ইউনুচ, হাকিম আলী, ওসমান গনি শিকদার, ও এফ এম আতাউল হক, মাস্টার মো. মহিউদ্দিন, নাজিম উদ্দীন , যুবলীগ নেতা জহিরুল ইসলাম , হাবিব আহমদ মনসুর, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.আলী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আমিন ও আবুল কালামসহ স্থানীয় কৃষক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনি বলেন, মাহালিয়া খালের ৩ কিলোমিটার এলাকা পুন:খননের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৭ লাখ টাকা। কাজ শুরুর ৯০ দিনের মধ্যে খনন কাজ শেষ করতে হবে। ১০ মিটার প্রশস্ত এবং খালের নিয়মতান্ত্রিক গভীরতা অনুযায়ী খালটি খনন করা হবে। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাজা এন্টারপ্রাইজ এ খনন কাজটি সম্পন্ন করবেন।

তিনি আরও বলেন, মাহালিয়া খালের পানি দিয়ে সেচের আওতায় আসবে ১ হাজার হেক্টরের অধিক কৃষি জমি। পাহাড়ি ঢল ও বন্যার পানি নিষ্কাশন হবে দ্রুত। খননকাজে অনিয়মের কোন সুযোগ নাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...