বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না বাস্তবে রূপ দেন -অর্থ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, সরকারের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সবকিছু মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশে রূপ দিলেন, তাঁর অসমাপ্ত কাজ শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করছেন। একুশ বছর অন্ধকারে ছিল এই দেশ। সকল বাঁধা বিপত্তিকে অতিক্রম করে আজ দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তিনি তা বাস্তবে রূপ দেন।

উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা কখনো চিন্তা করিনি নদীর তলদেশে টানেল হবে, কখনো চিন্তা করিনি পদ্মা সেতু হবে, এলিভেটেড এক্সপ্রেস হবে, স্যাটেলাইট হবে, আজ সব বাস্তবে রূপান্তর করলেন তিনি। আমাদের অর্থবছরের বাজেটে শিক্ষা ক্ষেত্রে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, আজ বিনামূল্যে বই বিতরণ করে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছে নতুন বই। দেশে কারিগরি শিক্ষায় আজ শিক্ষার্থীরা শিক্ষিত হচ্ছেন, এটা শেখ হাসিনার অবদান। শেখ হাসিনা কাউকে পেছনে পেলে উন্নত দেশ করতে চাইনা, সবাইকে নিয়ে উন্নত দেশ গড়া সম্ভব।’

শুক্রবার (১০ মে) বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পাটানীকোঠা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি আরও বলেন,স্মার্ট বাংলাদেশ তোমাদের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের ভবিষ্যতের কথা ভেবে কাজ করেন তোমাদের সুন্দর আগামীর জন্য। বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে ঠিকে থাকতে হবে তোমাদের। লেখাপড়া না করলে  দেশের জন্য কাজ করা কঠিন হয়ে যাবে। ভাল মানুষ হতে হবে, লেখাপড়া করতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে। সর্বজনীন পেনশন স্কিম চালু করে অপরের উপর নির্ভরশীলতা চিরতরে মুছে দিতে কাজ করছে সরকার।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী প্রধান শিক্ষক আবদুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাদা মুহাম্মদ মহিউদ্দিন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার মুহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা পুরস্কার তুলে দেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...