বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নাহিদের অভিষেক

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে পেসার নাহিদ রানার। অভিষেকের অপেক্ষায় থাকা তাওহীদ হৃদয়ের অপেক্ষাটা অবশ্য আরেকটু লম্বা হচ্ছে।

এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের এক ধারাবাহিকতার ইতি টেনেছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। ঘরের মাঠে টেস্ট ম্যাচে গেল নয় বছর ধরে কখনোই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়নি টাইগাররা। টস জিতলেই এসেছিল ব্যাটিংয়ের সিদ্ধান্ত। সবশেষ যেবার বাংলাদেশ ঘরের মাঠে টেস্টে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়, সেটি ছিল পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচ বাংলাদেশ হেরেছিল ৩২৮ রানে।

বাংলাদেশ এই ম্যাচে মাঠে নামছে তিন পেসার এবং দুই স্পিনারকে নিয়ে। অভিষেক হওয়া নাহিদ রানার সঙ্গে পেসার হিসেবে আছেন শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ। অন্যদিকে স্পিন আক্রমণ সামাল দেওয়ার দায়িত্ব থাকবে মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের দিকে। আর ওয়ানডে দল থেকে বাদ পড়লেও টেস্ট একাদশে ঠিকই নিজের জায়গা ধরে রেখেছেন লিটন দাস।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হোসেন, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও শাহাদাত হোসেন দিপু।

শ্রীলঙ্কা একাদশ: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক) নিশান মাদুশকা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...