বুধবার, ২৭ মে ২০২৬

বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে ইফতার করলো ছাত্রলীগের আনোয়ার পলাশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আমেনা বশর বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে ইফতার করলো হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশের উদ্যোগে রাউজানের নোয়াপাড়ায় অবস্থিত বৃদ্ধাশ্রমে গিয়ে ইফতার করেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আনোয়ার পলাশ বলেন, ‘আমাদের সমাজ ব্যবস্থায় পরিবার থেকে নিগৃহিত প্রবীনরাই বৃদ্ধাশ্রমে থাকে। পরিবার স্বজন থেকে আলাদা থাকার যে জীবনধারা সেটা আমাদের সমাজে খুব একটা সহজ নয়। আবার আমাদের মধ্যেও অনেকে আছেন যারা পড়াশুনার প্রয়োজনে পরিবার থেকে আলাদা হয়ে শহরে থাকেন। ছোট পরিসরে এই দুই বয়সের একই হাহাকার নিয়ে থাকা কিছু মানুষকে একদিন পারিবারিক আবহে ইফতারের সুযোগ করে দিতেই এই আয়োজন করেছি আমরা।‘

ইফতারে হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহারিয়ার সুমন, রাকিবুল শাহ রাকিব, আবদুল্লাহ আল সাজিদ সিয়াম, শিমলা দত্ত তন্বী, নাজিম উদ্দিন, আবদুস সোবহান, এম এ মনির, রাবেয়া বসরি লিজা, মোহাম্মদ শাহারিয়ার, লায়লা সিকদার লিপি, আনিকা সুলতানা, তুসমিতা আক্তার, রাজিব মাহমুদ, রাসেল আহম্মেদ, জালাল উদ্দীন মুহাম্মদ জোবায়ের, মোহাম্মদ সায়েদ উদ্দিন শাহ।

এতে আমেনা বশর বৃদ্ধাশ্রমে বসবাসরত ৪৮ জন প্রবীন অংশ নেন। শিক্ষার্থীদের এভাবে কাছে পেয়ে জীবন সায়াহ্নে পরিবার থেকে আলাদা থাকা এসব মানুষগুলো যেন অন্য রকম এক আনন্দে মেতেছিল। আনোয়ার পলাশ বলেন, ‘উনারা সকলে খুব খুশি হয়েছেন। আবার কান্নাও করেছেন পরিবার থেকে আলাদা থাকার যন্ত্রনার কথা বলে। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি। আমরা কথা দিয়েছি মাঝে মাঝে তাদের সঙ্গে দেখা করতে যাব।‘

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

কোরবানির ঈদকে ঘিরে নগরজুড়ে জমে উঠেছে পাটি-চাঁটাই ও গাছের গুঁড়ির বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড় ও ফুটপাতে জমে উঠেছে কোরবানিসংশ্লিষ্ট সামগ্রীর অস্থায়ী বাজার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নগরবাসীর ভিড়ে এখন সরগরম...

দেশের ভেতরে দেশ, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেব না: এসপি মাসুদ আলম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুরকে...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

চট্টগ্রাম জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে ফিরল শওকতের চলার স্বপ্ন

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নতুন মোটরচালিত হুইলচেয়ারে বসে ছিলেন ২৮ বছর বয়সী শওকত হোসেন। মাথা নিচু, মুখে নীরব হাসি। পাশে দাঁড়িয়ে তাঁর মা...