শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী আপন ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম মোহাম্মদ আবদুল হান্নান (৩৪)। তিনি চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে।

আহতরা হলেন- রাউজানের পাহাড়তলী শেখ পাড়া এলাকার তাজ উদ্দিন আহমেদ (৪০), সোস্যাল ইসলামি ব্যাংক ধামাইরহাট উপ-শাখার সোস্যাল অফিসার মোফাচ্ছের হোসেন চৌধুরী রায়হান (৩০) এবং চট্টগ্রামের অক্সিজেন এলাকার মো. মিনার (৩২)। এরমধ্যে মিনারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাকটি মরিয়মনগর মাছ বাজারে ড্রামে করে মাছ সরবরাহ করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। অন্যদিকে সিএনজি অটোরিকশাটি বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে রোয়াজারহাটের দিকে আসছিলো। গাড়ি দুটি ইছাখালী আপন ক্লাবের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে গেছে সিএনজি অটোরিকশাটি। অটোরিকশায় থাকা চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক চালক হান্নানকে মৃত ঘোষণা করেন। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভারকে পাওয়া যায়নি। এই ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...