শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ঘরের সিলিংয়ে মিলল ৭ লাখ টাকার গাঁজা

দুই বন্ধু মিলে করতেন গাঁজার ব্যবসা

মো. মহিউদ্দিন, কর্ণফুলী

চট্টগ্রামের কর্ণফুলীতে ঘরের সিলিং থেকে ৩৪ কেজি গাঁজাসহ মোঃ হিসবুল্লাহ প্রঃ রুবেল (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) রাত সাড়ে দশটার দিকে উপজেলার শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনি থেকে তাঁকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জহির হোসেন।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। পরে তার তথ্যমতে পার্শ্ববর্তী আমশা পাড়া এলাকার সাকিনের সাইমুন উদ্দিনের বসতবাড়ির সিলিংয়ের উপর তল্লাশী চালিয়ে ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেফতারকৃত মোঃ হিসবুল্লাহ প্রঃ রুবেল (২৭) কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালি ইউনিয়নের মোস্তাক বাপের বাড়ির মো: হারুনের ছেলে। সে বর্তমানে শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানিয়েছেন, গাঁজা উদ্ধার করা বাড়িটির একজনের সাথে পাটনার হিসেবে গ্রেফতারকৃত আসামি গাঁজার ব্যবসা করতেন। তাঁরা সম্পর্কে বন্ধু হয়। যদিও অভিযানের খবর পেয়ে বাড়িওয়ালা বন্ধু আগেই পালিয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...