বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

বোয়ালখালীতে আগুনে পুড়ে ২টি গরুর মৃত্যু, ১৭ টি দগ্ধ

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরু দগ্ধ হয়ে মারা গেছে ও ১৭ টি গরু গুরুতর দগ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৪ জন।

বুধবার (২০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের ছদর আলী চৌকিদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ৬ টি পরিবারের কাঁচা ও টিনের গোয়াল ঘরে আগুন লাগে।

এসময় গোয়াল ঘরে থাকা মো. কামালের ৩টি, জাহিদুল হকের ৩টি, ওবাইদুল হকের ৫টি, আবদুর ছবুরের ৩টি, আবদুল মোনাফের ৩টি, রাশেদের স্ত্রী তাহেরা আক্তারের ২টি গরু দগ্ধ হয়েছে।এর মধ্যে জায়েদুল হকের ৫ মাসের গর্ভবতী ১টি গাভী ও আবদুর ছবুরের ১টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো.জসিম বলেন, গোয়াল ঘরের বৈদ্যুতিক সংযোগ ছিলো না। কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে বলে জানায় তিনি।

বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ বলেন, ‘আমরা দগ্ধ গরুগুলোকে চিকিৎসা দিচ্ছি। দগ্ধ একটি গর্ভবতী গাভীর বাচ্চা বেরিয়ে এসেছিল। সেটিকে আমরা অপারেশনের মাধ্যমে পুনরায় রিসেট করেছি।

আগুনে প্রায় গরুর শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে আশঙ্কামুক্ত বলা যাবে না। দগ্ধ গরুগুলোর চিকিৎসায় বোয়ালখালী উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের মেডিকেল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...