সোমবার, ২৪ আগস্ট ২০২৬

তরমুজের দামে কারসাজি

১০০ টাকার তরমুজ পাইকারি বাজারে ৩০০ টাকা বিক্রি 

অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাসে তরমুজের দাম বৃদ্ধি পাওয়ায় মাঠে নেমেছে জেলা প্রশাসন। বাজার মনিটরিং পরিচালনাকালে কৃষকদের থেকে ১০০ টাকায় তরমুজ কিনে পাইকারি ব্যবসায়ীরা ৩০০ টাকার বেশি দামে বিক্রি করছেন বলে প্রমাণ পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরের কোতয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজারের তরমুজের পাইকারি আড়তগুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এর নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। । উপস্থিত ছিলেন সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর। এ সময় রশিদ সংরক্ষণ না করায় দু’টি আড়তকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের দেয়া তথ্যে বলা হয়, অভিযানে বিভিন্ন আড়তে সংরক্ষণ করা কেনা-বেচার রশিদ, মালিক ও প্রান্তিক কৃষকদের দেওয়া তথ্যে দেখা যায়, প্রতিটি তরমুজের গড় উৎপাদন খরচ ১০০ টাকা। অথচ সেই তরমুজ আড়তে পাইকারি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৩০ টাকা পর্যন্ত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে বলা হয়, প্রান্তিক পর্যায়ে প্রতিটি ৫-৭ কেজি ওজনের তরমুজ উৎপাদন খরচ হয় ৩৫ থেকে ৪০ টাকা। যেগুলো কৃষকরা বিক্রি করে ৮৫ থেকে ১০০ টাকা করে। এর সঙ্গে পরিবহনসহ অন্যান্য খরচ মিলিয়ে আড়তে প্রতিটি তরমুজের দাম হওয়ার কথা ১২০ থেকে ১৪০ টাকা। কৃষি বিপণন আইন অনুযায়ী, যেকোনো ফলে উৎপাদন পর্যায়ে সর্বোচ্চ ৩০ এবং পাইকারি পর্যায়ে ২০ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ আছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, কেনা-বেচার রশিদ সংরক্ষণ না করায় ইসলাম ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মদিনা ফার্মকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...